নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব হাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ওই গ্রামের খাদিমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১০) ও খাদিমুলের ছোট ভাই মৃত শফিকুল ইসলামের ছেলে সায়েম বাবু (৭)। দুই শিশু আপন চাচাতো ভাই। স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের তিস্তা প্রধান সেচ ক্যানেলে গোসল করতে নামে তারা। এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় ধরে তাদের দেখা না পেয়ে আশেপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর স্থানীয়রা ক্যানেল থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হঠাৎ দুই শিশুর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। দুই শিশুর অকাল মৃত্যুতে পরিবার ও গ্রামবাসী শোকাহত।’ কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে জানান, ‘এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে ‘ব্লকেড’, রাজুতে অনশন
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে ‘ব্লকেড’, রাজুতে অনশন

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মাছুদের পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেড করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ Read more

দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন
দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রাজধানীর গুলশানে Read more

‘জানের বদলে জান সদকা’ কি করা যাবে?
‘জানের বদলে জান সদকা’ কি করা যাবে?

মানুষ বিপদ–আপদ, দুর্ঘটনা বা অশুভ আশঙ্কা থেকে রক্ষা পেতে অনেক সময় লোকজ বিশ্বাসে ভর করে। এর মধ্যে একটি প্রচলিত ধারণা Read more

ডোনাল্ড ট্রাম্প নোবেল না পাওয়ার কারণ জানাল নোবেল কমিটি
ডোনাল্ড ট্রাম্প নোবেল না পাওয়ার কারণ জানাল নোবেল কমিটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নোবেল পাওয়ার ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। প্রকাশ্যে একাধিকবার তিনি নোবেলের কথা বলেছেন। কিন্তু এ বছর নোবেল Read more

সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকাল প্রশাসন, জরিমানা ৫০ হাজার
সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকাল প্রশাসন, জরিমানা ৫০ হাজার

নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ের আয়োজনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ জুলাই) উপজেলার খলিফাপাড়া মহল্লায় Read more

টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট)

আজ রোববার সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এছাড়া, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাও রয়েছে।টপ অ্যান্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন