ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে রয়েছেন বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।পুলিশ জানায়, ঘটনাস্থলে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে ঢুকে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় লরিটি বাসের পেছনে থাকা প্রাইভেট কার ও একটি সিএনজিকে চাপা দেয়। এতে প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত হন সিএনজির অন্তত তিন যাত্রী, যাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেওয়া কনস্টেবল সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার মাত্র কয়েক সেকেন্ড আগেও রাস্তায় স্বাভাবিক যান চলাচল ছিল। কিন্তু উল্টো পথে বাস ওঠার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, প্রাইভেট কারটি মুহূর্তেই লরির নিচে চাপা পড়ে যায়। সিএনজিটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোহলি-রোহিতের অবসরের পর গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরি
কোহলি-রোহিতের অবসরের পর গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরি

ভারতের দুই কিংবদন্তী ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। এতে নতুন অধ্যায় শুরু হয়েছে ভারতীয় Read more

সকালে ১ চামচ কুমড়োর বিচি খাওয়ার ৬ উপকার
সকালে ১ চামচ কুমড়োর বিচি খাওয়ার ৬ উপকার

কুমড়োর বিচি ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর একটি সুপারফুড। এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, জিঙ্ক, আয়রন, প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি। গবেষণা Read more

কাবুল কি আধুনিক ইতিহাসের প্রথম পানিশূন্য রাজধানী হতে যাচ্ছে?
কাবুল কি আধুনিক ইতিহাসের প্রথম পানিশূন্য রাজধানী হতে যাচ্ছে?

প্রতিদিন ভোরে যখন কাবুলের শুষ্ক পাহাড়ে সূর্য উঁকি দেয়, তখন পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলো ঘুম থেকে জেগে ওঠে। এরপর তাদের Read more

নির্বাক প্রতিবেশীরা, নিঃস্ব ছপুরজানের কান্না কেউ শোনে না
নির্বাক প্রতিবেশীরা, নিঃস্ব ছপুরজানের কান্না কেউ শোনে না

আজ থেকে ৫ মাস আগের কথা। মেয়ের বাড়িতে যাওয়ার পথে হঠাৎ করেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক পা ভেঙে Read more

সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল
সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল

 আগামী ১ জুলাই থেকে সরকারি কাজে একজন দিনমজুর দৈনিক সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন। গতকাল বৃহস্পতিবার (২২ মে) অর্থ Read more

১৩ মাস পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো থানচি-রুমা
১৩ মাস পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো থানচি-রুমা

টানা এক বছরের বেশি সময় পর বান্দরবানের থানচি ও রুমা উপজেলায় পর্যটকদের জন্য শর্তসাপেক্ষে সীমিত আকারে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন