বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থীরা মধ্যরাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবির বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। তাদের অভিযোগ, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অযৌক্তিকভাবে সব গ্রেডে কোটা এবং বিশেষ সুবিধা দাবি করছে এবং বিএসসি ডিগ্রিধারীদের ‘কুলাঙ্গার’ বলে অপমান করেছে।বুধবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টায় বুয়েট থেকে মিছিল বের হয়। এ সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘ছাগল দিয়ে হালচাষ হবে না হবে না’, ‘চাকরি তুই করলে কর, ইঞ্জিনিয়ার বানান কর’ বলে স্লোগান দেয়।এর আগে গত বুধবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবে। সেখানে তারা পদ সংরক্ষণ, উপসহকারী থেকে সহকারী প্রকৌশলী পদে ৫০ শতাংশ পদোন্নতি সহ ৭ দফা দাবি উপস্থাপন করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ৩ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের Read more

আজ ১৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

চন্দনাইশে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার
চন্দনাইশে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশের পাহাড়ি এলাকা কাঞ্চনাবাদ ইউনিয়ন থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) রাতে ইউনিয়নের পাহাড়ি এলাকার ৪১ Read more

খেলাধুলায় প্রতিবন্ধীদের জন্য চীনের যত প্রযুক্তি
খেলাধুলায় প্রতিবন্ধীদের জন্য চীনের যত প্রযুক্তি

চীনে চলছে জাতীয় পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য ক্রীড়ার আসর ১২তম ন্যাশনাল গেমস ফর পারসন্স উইথ ডিজঅ্যাবিলিটিজ। সেই সঙ্গে ৯ম জাতীয় স্পেশাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন