জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। এরপর চার দিনের জন্য চীন যাবেন তিনি। এ সফরে তিনি আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।এ সফর উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।তিনি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং সফরের সফলতা কামনা করেন। পরে ঢাকার চীনা দূতাবাস তাদের সরকারি ফেসবুক পেজে এ তথ্য জানায়।সংবর্ধনায় নাহিদসহ এনসিপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, আসন্ন সফর বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করার একটি সুযোগ হবে।এর আগে ১১ থেকে ১৫ জুলাই জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করে। জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও বেইজিং সফরে যায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৈশাখী মেলা
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৈশাখী মেলা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী মেলা’। সম্প্রতি কুয়ালালামপুর ও সেলাঙ্গর চাইনিজ অ্যাসেম্বলি হলে বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়ার (বিডিএক্সপ্যাটস) উদ্যোগে Read more

বাউফলে প্রবাসীর বাড়িতে ডাকাতি
বাউফলে প্রবাসীর বাড়িতে ডাকাতি

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. মাহবুব সিকদার ও মো. আসাদুল সিকদার নামে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আসাদুল ও মাহবুব দুই Read more

সেনাপ্রধানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।বুধবার (১৭ সেপ্টেম্বর) সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে Read more

ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ
ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিবেচনায় নিয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে Read more

তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন পুতিন!
তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন পুতিন!

বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ পরিস্থির মধ্যেই এবার তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, ইউক্রেন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন