হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে এবং বিমান ও ট্রাভেল এজেন্সির মালিকদের সমন্বয় নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।বৃহস্পতিবার (২১ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে অবৈধ টিকিট সিন্ডিকেট ও অতিরিক্ত মূল্য আদায় রোধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি তারিখে জারিকৃত পরিপত্র অনুযায়ী টিকিটের গায়ে বিক্রয় মূল্য লেখাসহ যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা পরিপালন না করার নজির দেখা যাচ্ছে। এর ফলে যাত্রী ভোগান্তি বেড়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী, টিকিট সিন্ডিকেট রোধে সকল ট্রাভেল এজেন্সিকে এয়ার টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও টিকিটের বিক্রয়মূল্য স্পষ্টভাষায় লিখতে হবে।যাত্রীদেরও টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও বিক্রয়মূল্য লেখা আছে কি না দেখে টিকিট কিনতে হবে। অনিবন্ধিত এজেন্সির কাছ থেকে টিকিট কেনা যাবে না।প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, কোনো বিমান বা ট্রাভেল এজেন্সির সাথে টিকিট সিন্ডিকেটের যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো এজেন্সি অতিরিক্ত মূল্য আদায় করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এসব পদক্ষেপে যাত্রীর কাছ থেকে টিকিট সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত মূল্য আদায় রোধ হবে বলে আশা করছে মন্ত্রণালয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ’
‘তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণই Read more

বিসিবি সভাপতি হিসেবে যাকে এগিয়ে রাখলেন আশরাফুল
বিসিবি সভাপতি হিসেবে যাকে এগিয়ে রাখলেন আশরাফুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে উত্তাপ ছড়াতে শুরু করেছে। যেখানে সভাপতি পদে লড়বেন দুই সাবেক অধিনায়ক তামিম Read more

ধামরাইয়ে অপহরণ ও ছিনতাই চক্রের ৪ সদস্য আটক
ধামরাইয়ে অপহরণ ও ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

ঢাকার ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করাসহ ওই চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ Read more

ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপকে সামনে রেখে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ এবং দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে Read more

লামার ফাঁসিয়াখালীতে ১৫ বছরেও লাগেনি কালো রাস্তার ছোঁয়া!
লামার ফাঁসিয়াখালীতে ১৫ বছরেও লাগেনি কালো রাস্তার ছোঁয়া!

পার্বত্য বান্দরবানের লামা উপজেলা ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। যার মোট আয়তন ৬৭১.৮৩৯ বর্গকিলোমিটার। তার মধ্যে ফাঁসিয়াখালী ইউনিয়নের Read more

আজ ১৯ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৯ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন