জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার (২৪ আগস্ট) প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন ভবনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে ডাকা কমিশনের বৈঠকের বিরতিতে এ কথা জানান তিনি।মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রোববার ব্রিফ করা হতে পারে। আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজই এটি শেষ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের রবি বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।‘কমিশনার এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে’ উল্লেখ করে তিনি আরও বলেন, চূড়ান্ত পরিকল্পনার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।এর আগে আজ দুপুর আড়াইটায় শুরু হওয়া এ বৈঠকে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে বিএনপির বিদ্রোহী প্রার্থী তিনজন
জয়পুরহাটে বিএনপির বিদ্রোহী প্রার্থী তিনজন

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়পুরহাটে বিএনপির বিদ্রোহী তিনজন প্রার্থীর নাম দেখা যাচ্ছে। তারা সবাই বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ Read more

সুনামগঞ্জে চিকিৎসক সংকট, স্বাস্থ্যসেবা ব্যাহত
সুনামগঞ্জে চিকিৎসক সংকট, স্বাস্থ্যসেবা ব্যাহত

২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসক সংকটের কারনে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। শুধু জেলা সদর হাসপাতালেই নয় জেলার Read more

পুঠিয়ায় ট্রাকের চাপায় বাবা-ছেলের মৃত্যু, ট্রাকে আগুন দিল জনতা
পুঠিয়ায় ট্রাকের চাপায় বাবা-ছেলের মৃত্যু, ট্রাকে আগুন দিল জনতা

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও তাঁর পাঁচ বছর বয়সী শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু Read more

পত্রিকা: ‘দুদকের মামলার শীর্ষে সরকারি কর্মচারীরা’
পত্রিকা: ‘দুদকের মামলার শীর্ষে সরকারি কর্মচারীরা’

রোববার প্রকাশিত পত্রিকাগুলোয় নির্বাচন ঘিরে খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে রোহিঙ্গা অনুপ্রবেশ, বিএনপিতে শুদ্ধি অভিযান, পিআর পদ্ধতির চাপ, জামায়াত ও ইসলামী Read more

তফসিলকে স্বাগত জানিয়ে জামায়াত বলল ‘সংশয়ের অবসান হয়েছে’
তফসিলকে স্বাগত জানিয়ে জামায়াত বলল ‘সংশয়ের অবসান হয়েছে’

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক আগামী জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতে Read more

আ.লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা
আ.লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ (পথনকশা) না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন