উত্তর কোরিয়া চীনের সীমান্তের কাছে একটি গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছে। যেখানে সম্ভবত নতুন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে। নতুন এক গবেষণায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।গবেষণাটি করেছে ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)। গতকাল বুধবার তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, সিনপুং-ডং নামের গোপন এই ক্ষেপণাস্ত্র পরিচালনা ঘাঁটি চীনের সীমান্ত থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে।প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর পিয়ংগিয়ান প্রদেশের ওই স্থানে সম্ভবত ৬ থেকে ৯টি পারমাণবিক সক্ষমতার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ও লঞ্চার রাখা হয়েছে। এই অস্ত্রগুলো পূর্ব এশিয়া এবং যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক হুমকি তৈরি করতে পারে।উত্তর কোরিয়া ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর থেকে পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে জোর দিয়েছে। দেশটির নেতা কিম জং উন সম্প্রতি দ্রুত পারমাণবিক সক্ষমতা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাঁটিতে ১৫ থেকে ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের সুবিধা আছে। এই ঘাঁটির বিষয়ে উত্তর কোরিয়া আগে কখনো তথ্য প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনায়ও এই ঘাঁটির কথা উল্লেখ করা হয়নি।২০১৯ সালে ভিয়েতনামের হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের শীর্ষ সম্মেলন ভেস্তে যায়। উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পিয়ংইয়ং কী দেবে তা নিয়ে তখন দুই নেতার মতবিরোধ তৈরি হয়েছিল। ওই ব্যর্থ সম্মেলনের এরপর থেকে উত্তর কোরিয়া বারবার ঘোষণা দিয়েছে যে, তারা কখনো পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশের তালিকা থেকে নিজেদের প্রত্যাহার করবে না।ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, ২০২৪ সালে রাশিয়ায় ১০ হাজারের বেশি সৈন্য পাঠিয়েছে কিম প্রশাসন।আরডিসূত্র: দ্য গার্ডিয়ান 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেনীতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর, বাঁধের চারটি স্থানে ভাঙন
ফেনীতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর, বাঁধের চারটি স্থানে ভাঙন

ফেনীতে টানা বৃষ্টিপাতের ফলে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে Read more

উল্লাপাড়ায় গৃহবধূর মৃত্যু: স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে অভিযোগ
উল্লাপাড়ায় গৃহবধূর মৃত্যু: স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অমৃতা রাণী হালদার (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ Read more

ভোলায় র‍্যাবের হাতে ‘জ্বীনের বাদশা’ গ্রেফতার
ভোলায় র‍্যাবের হাতে ‘জ্বীনের বাদশা’ গ্রেফতার

ভোলায় জ্বীন ভূতের বাদশা সেজে অভিনব প্রতারণার অভিযোগে মো. জাহাঙ্গীর মাঝি (৬০) নামের এক জ্বীনের বাদশাকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।রোববার (২৬ Read more

৪৮ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা পাওয়া যাবে ২০০
৪৮ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা পাওয়া যাবে ২০০

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদফতর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ৪৮ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে। এজন্য ভর্তি বিজ্ঞপ্তি Read more

বেরোবিতে প্রথম প্রশাসনের কোরবানির আয়োজন
বেরোবিতে প্রথম প্রশাসনের কোরবানির আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কোরবানির Read more

দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন মেয়র মামদানি
দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন মেয়র মামদানি

নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি তার প্রথম দিনে শহরকে ‘পুনরায় গড়ে তোলার’ প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এই শহরে নতুন যুগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন