বিদেশি পর্যটক বাড়াতে বিশেষ উদ্যোগ নিচ্ছে থাইল্যান্ডে। বিশেষ উদ্যোগের অংশ হিসেবে ৩ মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে অভ্যন্তরীণ বিমানের টিকিট দেওয়ার পরিকল্পনা করছে দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়।সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়েছে, এই কর্মসূচির জন্য ৭০০ মিলিয়ন বাত (২০ মিলিয়ন ডলারের বেশি) বাজেট ধরা হয়েছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ উদ্যোগ থেকে প্রায় ৮.৮ বিলিয়ন বাত (২৫০ মিলিয়ন ডলারের বেশি) আয় হতে পারে। তবে পরিকল্পনাটি কার্যকর করতে হলে এখনো মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন।বুধবার (২০ আগস্ট) দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রী সরাওং থিয়েনথং জানান, এ ক্যাম্পেইনের নাম হলো ‘বাই ইন্টারন্যাশনাল, ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইটস’। এই ক্যাম্পেইনের মাধ্যমে মূলত বিদেশি পর্যটকদের মূল পর্যটনকেন্দ্র ছাড়াও অন্যান্য গন্তব্যে ভ্রমণে উৎসাহিত করা হবে।এ বছরের শুরুতে জাপানও একই ধরনের কৌশল গ্রহণ করে পর্যটকদের জন্য বিনামূল্যে অভ্যন্তরীণ বিমান আসন বরাদ্দ করেছিল, বলেন থিয়েনথং।থাইল্যান্ডে আন্তর্জাতিক বিমানের টিকিট থাকা বিদেশিরা এখন দেশের ৬টি এয়ারলাইন্সে অভ্যন্তরীণ ফ্লাইটে ২০ কেজি লাগেজসহ এক রাউন্ড-ট্রিপ বিনামূল্যে যেতে পারবেন। এই এয়ারলাইন্সগুলো হলো- থাই এয়ারওয়েজ, থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই লায়ন এয়ার এবং থাই ভিয়েতজেট।সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইট বা অনলাইন ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে যারা আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট বুক করবেন সেসব পর্যটকেরা বিনামূল্যে টিকিট পাবেন।যারা এখনো টিকিট বুক করেননি, এটি শুধু সেসব ভ্রমণকারীদের জন্য এক বিশেষ প্রচারণা বলে জানান সরাওং থিয়েনথং।এ প্রকল্পটি সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে। প্রতি পর্যটককে একক যাত্রার টিকিটে ১,৭৫০ বাত (৫০ ডলারের বেশি) বা রাউন্ড-ট্রিপে ৩,৫০০ বাত (১০০ ডলারের বেশি) সরকারি ভর্তুকি দেওয়া হবে।চিয়াং মাই চেম্বার অব কমার্সের ভাইস-প্রেসিডেন্ট পুনলপ সাইজেউ বলেন, যদিও উচ্চ মৌসুমে আগমন ইতোমধ্যেই ভালো, তবে এই প্রচারণা পর্যটনকে কিছুটা সাহায্য করবে। পর্যটক যে মৌসুমে কম আসে সেসময় চালানো হলে এটি আরও কার্যকর হবে বলে তিনি মনে করেন।এ বছরের ১৭ আগস্ট পর্যন্ত থাইল্যান্ডে ২০.৮ মিলিয়ন বিদেশি পর্যটক এসেছে, যা গত বছরের তুলনায় ৭ শতাংশ কম।তিনি আরও পরামর্শ দেন, সরকারের অভ্যন্তরীণ বিমান ভাড়ায় সাহায্যের জন্য তহবিল বরাদ্দ করা উচিত, কারণ উচ্চ খরচ এখনো ভ্রমণকারীদের জন্য বাধা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু
দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ Read more

নিজেকে ফিট রাখি ছোট ড্রেস পরার জন্যই: মারিয়া মিম
নিজেকে ফিট রাখি ছোট ড্রেস পরার জন্যই: মারিয়া মিম

সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় তুলতে জুড়ি নেই মডেল-অভিনেত্রী মারিয়া মিমের। এমন কোনো দিন নেই, যাকে সাহসী অবতারে দেখা মেলে না। Read more

জবিতে বাস সংকট নিরসনে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি
জবিতে বাস সংকট নিরসনে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে শাটল ও নিয়মিত বাস বৃদ্ধি করার দাবি জানিয়েছে জবি শাখা ছাত্র অধিকার পরিষদ। সোমবার Read more

জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে
জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

চাঁদপুরে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) Read more

পুরনো স্মার্টফোনের আয়ু বাড়াবে ৫ টিপস
পুরনো স্মার্টফোনের আয়ু বাড়াবে ৫ টিপস

স্মার্টফোন ছাড়া চলার কথা এখন কল্পনাও করা যায় না। প্রযুক্তির ক্রমাগত অগ্রগতিতে যোগাযোগ ব্যবস্থার উত্তরোত্তর উন্নয়নে দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে Read more

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট নামেছে বাংলাদেশ। এ ম্যাচে একাদশে দু’টি পরিবর্তন এনেছে টাইগাররা। তাসকিন আহমেদ এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন