ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতির প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আরও দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো একজনকে। আহত ব্যক্তির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, এক্সপ্রেসওয়েতে মাওয়া থেকে ঢাকামুখি লেনে দ্রুতগতির প্রাইভেট কার উল্টে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করলে কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন তিনি। মাত্রাতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অথবা অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে নদীতে গোসলে নেমে মামা-ভাগ্নির মৃত্যু
বরিশালে নদীতে গোসলে নেমে মামা-ভাগ্নির মৃত্যু

মেঘনা নদীর শাখা বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের অপু চৌধুরীর স্ব-মিল সংলগ্ন এলাকার নদীতে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে Read more

সাভারে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা
সাভারে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

ঢাকার সাভারে স্ত্রীর সামনে রুবেল মিয়া নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার Read more

কাবিননামায় সই করেছেন, ‘না’ বলার অপশন নেই: বিএনপিকে পাটওয়ারী
কাবিননামায় সই করেছেন, ‘না’ বলার অপশন নেই: বিএনপিকে পাটওয়ারী

জাতীয় নির্বাচন আগে নাকি গণভোট—এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্ট বিভাজনের মধ্যেই জুলাই সনদে বিএনপির সই করা নিয়ে ফের মুখ Read more

এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার
এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীর হায়দার পাটোয়ারী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ Read more

দক্ষিণ চীন সাগরে চর দখলে নিলো বেইজিং
দক্ষিণ চীন সাগরে চর দখলে নিলো বেইজিং

দক্ষিণ চীন সাগরে একটি ছোট বালুচর দখল করেছে চীনা কোস্টগার্ড। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। এতে ফিলিপাইনের সাথে বেইজিংয়ের আঞ্চলিক Read more

মেহেরপুরে এনসিপি ও জামায়াতের মতবিনিময়
মেহেরপুরে এনসিপি ও জামায়াতের মতবিনিময়

মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন