গত বছররের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীসহ অনেক সংসদ সদস্য ভারতে পালিয়ে যান। মঙ্গলবার (১৯ আগস্ট) তাদের কয়েকজনের বর্তমান জীবনযাত্রা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট গতকাল একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।সেখানে উঠে এসেছে ঢাকার এক তরুণ সাবেক এমপির অভিজ্ঞতাও। তিনি জানান, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর হঠাৎ করেই ‘বেকার’ হয়ে পড়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি কলকাতায় গিয়ে নিউটাউনের একটি দুই বেডরুমের ফ্ল্যাটে একাই বসবাস শুরু করেন।কোনো কাজকর্ম না থাকায় এ বছরের জানুয়ারিতে দিল্লিতে গিয়ে করিয়েছেন মাথায় চুল গজানোর চিকিৎসা- হেয়ার ট্রান্সপ্ল্যান্ট।দ্য প্রিন্টের কাছে তিনি জানান, “ঢাকা থেকে পালিয়ে আসার সময় আমার মাথার সামনের চুল অনেকটাই পড়ে গিয়েছিল। আমার স্ত্রী বহুদিন ধরেই বলছিলেন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে। কিন্তু আমি প্রথমবার এমপি হওয়ায় নির্বাচনী এলাকা ও কাজের চাপের কারণে সময় বের করতে পারিনি। অবশেষে সুযোগ পেলাম। কঠিন পরিস্থিতির মধ্যেও নতুন চুল ফিরে পাওয়া অবশ্যই ভালো লাগার মতো।”দ্য প্রিন্ট-এর প্রতিবেদনে শুধু ওই তরুণ এমপিই নন, আরও কয়েকজন সাবেক মন্ত্রী-সংসদ সদস্যের বর্তমান জীবনযাত্রার কথাও উঠে এসেছে। সরাসরি কথা বলেছেন বাংলাদেশের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ আরাফাত। তিনি জানান, ভারতে আসার পর তিনি কীভাবে সময় কাটাচ্ছেন এবং কীভাবে আবার নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। একই প্রতিবেদনে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বর্তমান অবস্থা ও কর্মকাণ্ড সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে।পালানোর পর রাজনৈতিক ভবিষ্যৎপ্রতিবেদনে বিশ্লেষকরা মন্তব্য করেন, শেখ হাসিনার পতনের পর যেসব সংসদ সদস্য-মন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছেন, তারা কেউই জানেন না আবার কখনো বাংলাদেশে ফিরতে পারবেন কি না। কেউ কেউ ফেরার অপেক্ষায় আছেন, কেউ আবার রাজনৈতিক ক্যারিয়ারকে অতীত ভেবে নতুন জীবনযাত্রার পরিকল্পনা করছেন।প্রতিবেদনে জানানো হয়, তরুণ প্রজন্মের কয়েকজন সাবেক সংসদ সদস্য ভারতে এসে পড়াশোনা বা ব্যবসায় জড়িত হওয়ার চেষ্টা করছেন, আবার কেউ কেউ একেবারেই নিস্তরঙ্গ জীবনযাপন করছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের এমন ব্যাটিং ধসের ব্যাখ্যা কী?
বাংলাদেশের এমন ব্যাটিং ধসের ব্যাখ্যা কী?

প্রথম ওয়ানডেতে পেসারদের আগুন ঝড়ানো বোলিংয়ে ২৫০ রান তোলার আগেই ধামে শ্রীলঙ্কার ইনিংস। কলম্বোর ব্যাটিং সহায়ক উইকেটে বলা চলে টাইগারদের Read more

২৫ অক্টোবর: নামাজের সময়সূচি
২৫ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ইংরেজি, ৯ কার্তিক ১৪৩২ বাংলা, ২ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

একই পরিবারের দুই ছেলের পানিতে করুণ পরিণতি
একই পরিবারের দুই ছেলের পানিতে করুণ পরিণতি

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের চাঁদেরপাড়ায় বাকখালী নদীর তীরে কান্নায় ভেঙে পড়েছে এক পরিবার। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ফুটবল খেলতে Read more

চৌহালীতে ৩ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
চৌহালীতে ৩ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।শনিবার (২৩ Read more

সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার
সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে অর্ধ গলিত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের কোনো পরিচয় পাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন