ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নে আগামী কয়েক সপ্তাহে অতিরিক্ত ৬০ হাজার রিজার্ভ সেনাকে ডাকবে ইসরায়েল। একই সময়, আরও ২০ হাজার সেনার দায়িত্বের মেয়াদ বাড়ানো হবে বলেও জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।বুধবার (২০ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘনবসতিপূর্ণ গাজার বিভিন্ন এলাকায় নতুন সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন। এর অংশ হিসেবে গাজা সিটির চারপাশে ধাপে ধাপে ‘সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক’ অভিযান চালানো হবে। এরই মধ্যই জেইতুন ও জাবালিয়া এলাকায় অভিযান শুরু হয়েছে।মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে জানিয়েছে, ইসরায়েলের এই অভিযানে গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে পারে। উপত্যকার অধিকাংশ বাসিন্দা বারবার বাস্তুচ্যুত হয়েছেন, বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের হুমকির মধ্যে অনাহারে মৃত্যুর সংখ্যা বাড়ছে।আল-জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম বলেন, গাজা সিটির বাসিন্দারা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন। শহরের পূর্বাঞ্চলে ইসরায়েলি গোলাবর্ষণে একের পর এক ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে।তিনি আরও জানান, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় এক পিতা রাতের বোমা হামলায় তার সন্তানদের হারিয়েছেন। অথচ ইসরায়েল ওই স্থানটিকে ‘নিরাপদ অঞ্চল’ বলে ঘোষণা করেছিল।বুধবারের ইসরায়েলি হামলায় আরও অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জন খাদ্য সহায়তা খুঁজতে গিয়ে প্রাণ হারান।ইসরায়েলের এই অভিযানের প্রস্তুতির মাঝেই কাতার ও মিশরের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন করে যুদ্ধবিরতির মধ্যস্থতা চলছে। প্রস্তাবিত কাঠামোতে রয়েছে ৬০ দিনের অস্ত্রবিরতি, ধাপে ধাপে জিম্মি ও বন্দি বিনিময় এবং মানবিক সহায়তার প্রবাহ বাড়ানোর পরিকল্পনা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে প্রিয়াঙ্কা
নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে প্রিয়াঙ্কা

ইতালির জমকালো রেড কার্পেটে নজর কাড়ার পরই নতুন সফরের ইঙ্গিত দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই ইঙ্গিতই এবার বাস্তবে রূপ নিল। নতুন Read more

বেসরকারি অফিসেও ঈদুল আজহার ছুটি ১০ দিন
বেসরকারি অফিসেও ঈদুল আজহার ছুটি ১০ দিন

আসন্ন ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটির ঘোষণা দিয়ছে সরকার। বুধবার (০৭ মে) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। Read more

সৈকতে মিলল প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের লেখা ‘আবেগঘন’ বোতলবন্দি চিঠি
সৈকতে মিলল প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের লেখা ‘আবেগঘন’ বোতলবন্দি চিঠি

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে শত বছর পর ভেসে উঠেছে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ২ সৈন্যের লেখা বোতলবন্দি চিঠি। ১৯১৬ সালে লেখা Read more

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যারা আজ টিকিট ক্রয় করবেন তারা আগামী ৩১ Read more

ঈশ্বরদীতে চিকিৎসকের ভুল অস্ত্রপচারে প্রান গেলো প্রসূতি নারীর
ঈশ্বরদীতে চিকিৎসকের ভুল অস্ত্রপচারে প্রান গেলো প্রসূতি নারীর

পবনার ঈশ্বরদীতে চিকিৎসকের ভুল অস্ত্রপচারে মোছাঃ সেতু খাতুন নামে এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার(১৩ মে) রাতে পৌর শহরের আকলিমা Read more

অতিরিক্ত মাদক সেবনের কারণে শিকল বন্দি জসিম
অতিরিক্ত মাদক সেবনের কারণে শিকল বন্দি  জসিম

ব্রাহ্মণবাড়িয়া কসবায় মাদকে আসক্ত হয়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে শিকল বন্ধি হয়ে দিন কাটাচ্ছে উপজেলার খিদিরপুর গ্রামের চৌধুরী বাড়ির জসিম মিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন