ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া হলেও, মিরাজের পর থেকে নামাজের বর্তমান রীতি চালু হয়। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসাবে নামাজই একমাত্র মাধ্যম। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।’রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও ফায়েদা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন।আজ বুধবার, ২০ আগস্ট ২০২৫ ইংরেজি, ৫ ভাদ্র ১৪৩২ বাংলা, ২৫ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:১৭ মিনিট।জোহর- ১২:০৫ মিনিট।আসর- ৪:৩৭ মিনিট।মাগরিব- ৬:৩৩ মিনিট।ইশা- ৭:৫০ মিনিট।আজ সূর্যাস্ত- ৬:২৭ মিনিট।আজ সূর্যোদয়- ৫:৩৫ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২ ফেব্রুয়ারিই পাবনার সেই ২টি আসনে নির্বাচন
১২ ফেব্রুয়ারিই পাবনার সেই ২টি আসনে নির্বাচন

গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনের Read more

আনোয়ারায় শিক্ষাঙ্গনে অনভিপ্রেত টিকটক ভিডিও, উদ্বিগ্ন স্থানীয়রা
আনোয়ারায় শিক্ষাঙ্গনে অনভিপ্রেত টিকটক ভিডিও, উদ্বিগ্ন স্থানীয়রা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ মাঠে অশোভন টিকটক ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে Read more

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা Read more

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১২০ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ Read more

সাইফের লড়াইয়ের পরও হারল বাংলাদেশ, শ্রীলঙ্কাকে বিদায় করে ফাইনালে ভারত
সাইফের লড়াইয়ের পরও হারল বাংলাদেশ, শ্রীলঙ্কাকে বিদায় করে ফাইনালে ভারত

ফাইনাল এখনও নিশ্চিত হয়নি, এমন এক ম্যাচে ৪ পরিবর্তন; বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বড় একটা চমকই দিয়েছে ভারতের বিপক্ষে। তবে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন