মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য–প্রযুক্তির সহায়তায় উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় আটক রাজু (৩৭) ওই এলাকার মেঘার ছেলে এবং মো. হামিদুল (৩৪) একই গ্রামের আ. মোতালেবের ছেলে।মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে র‌্যাব–১০ এর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।তিনি বলেন, রাজুকে আদালত পেনাল কোড ১৮৬০ এর ৩৩২ ও ৩৫৩ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেক ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অন্যদিকে, হামিদুল রমনা মডেল থানার মামলা নং– ১(৬)১৫ এর আসামি। ওই মামলায় তাঁকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পরোয়ানা জারি করা হয়েছিল।গ্রেপ্তারকৃত দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিয়াজ মোহাম্মদ স্কুলে সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ড, আহত ২৫ শিক্ষার্থী
নিয়াজ মোহাম্মদ স্কুলে সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ড, আহত ২৫ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে ভবনের সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে Read more

বিয়ের আনন্দঘন পরিবেশে নেমে এলো শোকের ছায়া
বিয়ের আনন্দঘন পরিবেশে নেমে এলো শোকের ছায়া

চট্টগ্রামের সাতকানিয়ায় এক পরিবারের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। বিয়ের উৎসবের হাসি-কোলাহল হঠাৎ স্তব্ধ হয়ে যায় দুই শিশুর পানিতে ডুবে Read more

কাশ্মির হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলো পাকিস্তান
কাশ্মির হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলো পাকিস্তান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান। তারা বলেছে, এ হামলার সঙ্গে পাকিস্তান Read more

‘যুদ্ধ এখনো শেষ হয়নি, আরও ৩৫৫৪ লক্ষ্যবস্তুতে হামলা বাকি’
‘যুদ্ধ এখনো শেষ হয়নি, আরও ৩৫৫৪ লক্ষ্যবস্তুতে হামলা বাকি’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি এবং ইরানের আরও ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা বাকি আছে।এদিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন