চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগে পাঁচ ফার্মেসিকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার নাজিরহাট পৌর বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধ বিক্রির পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারজাত করা হচ্ছিল এমন তথ্য আসছে। সেই তথ্যের ভিত্তিতে আজ প্রশাসনের অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (নাজিরহাট মেডিকেল) গেইট সংলগ্ন কয়েকটি ফার্মেসির অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে আরজু ফার্মেসি, রহমানিয়া ড্রাগ ফার্মেসি, বিসমিল্লাহ ঔষধ বিতান ও শহীদ মেডিসিন হলসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে অর্থদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলতি মাসে আরও ২টি খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
চলতি মাসে আরও ২টি খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে দুটি খাল খনন কর্মসূচির Read more

বাঘায় এক রাতে ৪ বাড়িতে গণডাকাতি, আতঙ্কে এলাকাবাসী
বাঘায় এক রাতে ৪ বাড়িতে গণডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

রাজশাহীর বাঘায় এক রাতেই ৪টি বাড়িতে গণডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার পদ্মার চরের মাঝে চকরাজপুর ইউনিয়নের ৫ Read more

মালয়েশিয়ায় শীত খুঁজছেন পরিমণি
মালয়েশিয়ায় শীত খুঁজছেন পরিমণি

বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন অভিনেত্রী পরীমণি। একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে দেশটিতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে এখন সময় কাটাচ্ছেন সন্তানদের Read more

কুলিয়ারচরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
কুলিয়ারচরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে শাহ জালাল (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।শুক্রবার (২৫ এপ্রিল) রাতে Read more

কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু
কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে শাটল ট্রেনের ছাদ থেকে লাফিয়ে ট্রেনে কাটা পড়ে মাসুদ রানা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার (২৪ Read more

বাঘায় প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
বাঘায় প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে রাজশাহীর বাঘা উপজেলায় বকনা বাছুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন