আগামী সেপ্টেম্বর মাসে মাঠে গড়াবে এশিয়া কাপ ২০২৫। এবারের আসরের আয়োজক দেশ ভারত হলেও রাজনৈতিক কারণে এবারের আসরের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয় সংযুক্ত আরব আমিরাতকে। আসন্ন এ টুর্নামেন্টে ভারতের স্কোয়াড কেমন হবে তা নিয়ে বেশ কয়েকদিন থেকেই ক্রীড়াঙ্গনে জল্পনা-কল্পনা দেখা গেছে। ধারণা করা হচ্ছিল এ দলে রাখা হবে না টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলকে। এছাড়া আরও কয়েকজন তারকা ক্রিকেটার জায়গা পাবেন কি না তা নিয়েও ছিল নানা গুঞ্জন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ স্কোয়াড দিয়েছে বিসিসিআই। ঘোষিত ১৫ সদস্যের দলে আছে একাধিক চমক। এশিয়া কাপের পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ এবং টি-টোয়েন্টি দলে ব্যাটিং পজিশনের কথা ভেবেই গিলকে বিশ্রামে রাখা হতে পারে, এমনটাই জানা গিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমেই প্রতিবেদনে। তবে শেষ পর্যন্ত তা হয়নি। গিল থাকছেন আসন্ন টুর্নামেন্টে। দলের সহ-অধিনায়ক থাকবেন তিনি। ভারতের এশিয়া কাপের দলে ওপেনার হিসেবে আছেন সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। এছাড়া শিভম দুবে, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়ারা ব্যাটিং লাইন-আপের শক্তি বাড়বে। এ স্কোয়াডে স্পিনার হিসেবে আছেন ভরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব। পেসারদের মধ্যে বুমরা ছাড়া আছেন আর্শদীপ সিং, হর্ষিত রানা।ভারতের এশিয়া কাপ স্কোয়াড:সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, ভরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হর্ষিত রানা এবং রিঙ্কু সিং।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন ঘাঁটিতে হামলায় কাতারে ইরানি রাষ্ট্রদূতকে তলব
মার্কিন ঘাঁটিতে হামলায় কাতারে ইরানি রাষ্ট্রদূতকে তলব

কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দোহা।মঙ্গলবার (২৪ জুন) আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।কাতারের Read more

‘নতুন করে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না’
‘নতুন করে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার মোহে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। খুন, গুম, হত্যা ও Read more

মা-মেয়েকে হত্যার কারণ জানালো আয়শা
মা-মেয়েকে হত্যার কারণ জানালো আয়শা

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে আলোচিত মা–মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা (২০) ও তার স্বামী রাব্বি শিকদারকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা–পুলিশ। Read more

এবার ছাত্রদের বিক্ষোভে উত্তাল পূর্ব তিমুর
এবার ছাত্রদের বিক্ষোভে উত্তাল পূর্ব তিমুর

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরে সংসদ সদস্যদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনার প্রতিবাদে দেশটিতে দ্বিতীয় দিনের মতো পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের Read more

হজ শেষে দেশে ফিরেছেন আরো ২৬ হাজার ১০৯ হাজি
হজ শেষে দেশে ফিরেছেন আরো ২৬ হাজার ১০৯ হাজি

চলতি বছরে পবিত্র হজ পালন শেষে সোমবার (১৬ জুন) রাত পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেনে আরো ২৬ হাজার ১০৯ Read more

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে ‘ব্লকেড’, রাজুতে অনশন
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে ‘ব্লকেড’, রাজুতে অনশন

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মাছুদের পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেড করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন