নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জানা যায়, তারা পুকুর ঘাটে শামুক ধরতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়।মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এমন অপ্রত্যাশিত ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।নিহত শিশুরা হলেন- একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬)।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বোন স্থানীয় একটি মাদরাসায় পড়ে। সকাল সাড়ে ৬টার দিকে দুই বোন একসাথে ঘরের পাশের পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য যায়। সেখানে তারা ঘাটে একটি শামুক দেখতে পায়। একপর্যায়ে বড় বোন অহি পুকুরে ঘাটে থাকা শামুক হাত দিয়ে ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। তখন বড় বোনকে ধরতে গিয়ে ছোট বোন ছহিরও পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করলে এমন দৃশ্য দেখা যায়। ঘটনার এক ঘণ্টা পর দুই বোনকে উপুড় হয়ে পুকুরে ভাসতে দেখে তাদের বাড়ির এক চাচা উদ্ধার করে। এরপর স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।সেনবাগ থানার উপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে বড় বোন পানিতে পড়ে যায়। তাকে ধরতে গিয়ে ছোট বোনও পানিতে পড়ে ডুবে মারা যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয়কে বাদ দিল বিসিবি
বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয়কে বাদ দিল বিসিবি

মাইক্রোফোন হাতে বিপিএলে কাজ করার কথা ছিল রিধিমা পাঠকের। তবে ভারতীয় উপস্থাপিকার অধ্যায় শুরুর আগেই শেষ। বাংলাদেশে আসার আগেই তাকে Read more

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করল ভারত
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করল ভারত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের (টিআরএফের) হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানি Read more

নেত্রকোণায় বাড়িতে একা পেয়ে ১২ বছরের শিশুকে ধর্ষণ
নেত্রকোণায় বাড়িতে একা পেয়ে ১২ বছরের শিশুকে ধর্ষণ

নেত্রকোনার আটপাড়ায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে আটপাড়া থেকে নেত্রকোনা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ Read more

নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ
নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। দীর্ঘ তল্লাশির পর Read more

এবার স্ত্রীর হাতে চড় খাওয়ার দৃশ্যের ব্যাখ্যা দিলেন ফরাসি প্রেসিডেন্ট
এবার স্ত্রীর হাতে চড় খাওয়ার দৃশ্যের ব্যাখ্যা দিলেন ফরাসি প্রেসিডেন্ট

সম্প্রতি স্ত্রীর হাতে চড় খাওয়ার বিষয়টি গুরুতর কোনো ঝগড়া নয় বরং খুনশুটির ছলেই হয়েছে বলে দাবি করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল Read more

নোয়াখালীতে ১২ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, হাতেনাতে আটক ১
নোয়াখালীতে ১২ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, হাতেনাতে আটক ১

নোয়াখালীর বেগমগঞ্জে বাসা থেকে তুলে নিয়ে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবককে মারধর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন