বৈঠকে অংশ নেওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়ে  আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের শেষ করার ক্ষেত্রে ‘উন্নতি’ হয়েছে। এটা আমার যুদ্ধ না, তবে এটা সত্যিই যে জেলেনস্কি এই যুদ্ধ এখনই শেষ করতে পারেন।স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) ওভাল অফিসে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন। খবর বিবিসির।এর আগে, যুদ্ধ বন্ধে ট্রাম্পের ব্যক্তিগত ‘প্রচেষ্টা’র জন্য এবং তাকে এই বৈঠকের আমন্ত্রণ দেওয়ায় জেলেনস্কি তাকে ধন্যবাদ জানান। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্টের হাতে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার একটি চিঠি দিয়ে বলেন, এটা আপনার জন্য নয়, আপনার স্ত্রীর (মার্কিন ফার্স্ট লেডি) জন্য।জেলেনস্কি এটা বলার পর তারা দুজনেই হাসেন।বৈঠকে জেলেনস্কি সাংবাদিকদের জানান, ইউক্রেনিয়ানদের মনোবল এখনও দৃঢ় রয়েছে এবং তারা ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ‘কূটনৈতিক উপায়ে’ যুদ্ধ শেষ করার বিষয়টিকে সমর্থন করে।তিনি আরও জানান, তিনি মার্কিন প্রেসিডন্টে এবং রাশিয়ার প্রেসিডন্টের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চান।এদিকে গত সপ্তাহে এই যুদ্ধে অনেক লোক নিহত হয়েছে উল্লেখ করে ট্রাম্প জানান, তিনি এবং জেলেনস্কি উভয়ই চান যুদ্ধ বন্ধ হোক এবং তিনি বিশ্বাস করেন যে, পুতিনও এমনটাই মনে করেন।এ সময় ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় , যুদ্ধে কোন পক্ষ সুবিধাজনক অবস্থান রয়েছে?এর জবাবে তিনি বলেন, এটা আমার যুদ্ধ না। তখন তিনি আবারও ২০২৩ সালে রাশিয়ার আগ্রাসন না থামানোর জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেন। ট্রাম্প যুদ্ধ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করে জানান, তিনি সবার ভালোর জন্যই এই যুদ্ধ বন্ধ করতে চান।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার Read more

গাজায় নিহত আরও ২৩, প্রাণহানি ছাড়াল ৫১ হাজার
গাজায় নিহত আরও ২৩, প্রাণহানি ছাড়াল ৫১ হাজার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট Read more

ইসিতে তৃতীয় দিনের মতো চলছে আপিল আবেদন
ইসিতে তৃতীয় দিনের মতো চলছে আপিল আবেদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন জমা Read more

২৭ এ‌প্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
২৭ এ‌প্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আগামী ২৭ এ‌প্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন Read more

রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ
রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ

রাশিয়া থেকে ছয় লাখ টন জ্বালানি তেল কিনতে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।আজ সোমবার সচিবালয়ে জ্বালানি Read more

প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ মমতার: ‘মুখোশ খুলে দেব’
প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ মমতার: ‘মুখোশ খুলে দেব’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে গিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে তুললেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (৩ এপ্রিল) কলকাতার এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন