ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই ভিসাধারীরা হামলা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, চুরিসহ নানা অপরাধে জড়িত ছিলেন। এ ছাড়া “সন্ত্রাসবাদে সহায়তা”র অভিযোগও তোলা হয়েছে।বিবিসি বলছে, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও “সন্ত্রাসবাদে সহায়তা” বলতে কী বোঝানো হয়েছে তা পরিষ্কার করেনি স্টেট ডিপার্টমেন্ট।তবে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীকেও লক্ষ্যবস্তু করেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, তারা ইহুদি-বিরোধী আচরণ করেছে।এদিকে বাতিল হওয়া ৬ হাজার ভিসার মধ্যে প্রায় ৪ হাজার আইন ভঙ্গের কারণে বাতিল হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া আরও ২০০-৩০০ ভিসা বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের ৩বি ধারা অনুযায়ী, যেখানে “সন্ত্রাসবাদী কার্যকলাপ”কে মানবজীবনের জন্য ঝুঁকিপূর্ণ বা আইন ভঙ্গকারী কর্মকাণ্ড হিসেবে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।এর আগে চলতি বছরই ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা সাক্ষাৎকারের সময়সূচি স্থগিত করেছিল। জুনে সাক্ষাৎকার পুনরায় চালুর পর ঘোষণা দেওয়া হয়, অতিরিক্ত যাচাইয়ের জন্য আবেদনকারীদের নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট প্রকাশ করতে হবে।তারা জানিয়েছিল, আবেদনকারীদের পোস্ট খতিয়ে দেখা হবে যে সেখানে যুক্তরাষ্ট্রের নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা মৌলিক নীতির প্রতি বিদ্বেষের কোনো ইঙ্গিত আছে কি না।স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল, যারা বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সমর্থন, সহায়তা বা প্রচারণা চালায় কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, অথবা বেআইনি ইহুদি-বিরোধী হয়রানি বা সহিংসতায় জড়িত তাদের শনাক্ত করতে।চলতি বছরের মে মাসে মার্কিন কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, জানুয়ারি থেকে কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, “সর্বশেষ সংখ্যা আমার জানা নেই, তবে এ বিষয়ে আমাদের আরও পদক্ষেপ নেওয়া বাকি। যেসব মানুষ অতিথি হিসেবে এসেছেন কিন্তু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি করছেন, তাদের ভিসা আমরা বাতিল করতে থাকব।”ডেমোক্র্যাটরা অবশ্য এই পদক্ষেপের সমালোচনা করেছে। তারা বলছে, এটি শিক্ষার্থীদের আইনি অধিকার হরণের শামিল।‘ওপেন ডোরস’ নামের একটি সংস্থার তথ্যানুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২১০টিরও বেশি দেশ থেকে ১১ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি ছিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ইসরায়েলি বিজ্ঞানীদের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
এবার ইসরায়েলি বিজ্ঞানীদের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

এবার ইসরায়েলের ‘বিজ্ঞানের মুকুটের রত্ন’ খ্যাত ইনস্টিটিউটে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি হয়। এবারই প্রথমবারের Read more

পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নারীসহ আহত ৯
পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নারীসহ আহত ৯

সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বেলকুচি Read more

বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে নির্যাতন ও চাকরিচ্যুতির হুমকি
বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে নির্যাতন ও চাকরিচ্যুতির হুমকি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগে কর্মরত এক নারী কর্মীর সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক স্থাপন, পরে বিয়ে করতে Read more

পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে অস্ট্রেলিয়া মিশন শুরু বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে অস্ট্রেলিয়া মিশন শুরু বাংলাদেশের

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনদের বিপক্ষে ৭৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডারউইনে Read more

আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে মা ও শিশুকন্যার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে Read more

তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক করবেন সিইসি
তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক করবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করবেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন