২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির দলে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজদের মতো নিয়মিত তারকা খেলোয়াড়েরা রয়েছেন।আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের মাঠে খেলবে আর্জেন্টিনা। ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের আতিথেয়তা নেবে আলবিসেলেস্তেরা।প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পালমেইরাস স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ। পোর্তোর তরুণ মিডফিল্ডার অ্যালান ভারেলা ও বোর্নমাউথের ডিফেন্ডার জুলিও সোলারকে ডেকেছেন স্কালোনি।সবশেষ কলম্বিয়া ও চিলির বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন তিন ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো, মিডফিল্ডার এনজো বারেনেচিয়া ও এনজো ফার্নান্দেজ। দলে ফিরেছেন লিভারপুল মিডফিল্ডার ম্যাক আলিস্টার, ক্লাদিও এচেভেরি ও গঞ্জালো মন্টিয়েল।আর্জেন্টিনা ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে টেবিলের শীর্ষে তারা।আর্জেন্টিনার প্রাথমিক দলগোলরক্ষক:  এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।ডিফেন্ডার:  ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল।মিডফিল্ডার:  লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালিক্সেস ম্যাক আলিস্টার।ফরোয়ার্ড:  লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০ ঘন্টার মধ্যে মরদেহ শনাক্ত, আলামতসহ গ্রেফতার ৩
২০ ঘন্টার মধ্যে  মরদেহ শনাক্ত, আলামতসহ গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গত শুক্রবার পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকার রাস্তার পাশে  জলাশয়ের তীর  থেকে উদ্ধার হওয়া মরদেহ পরিচয় ২০  ঘন্টার মধ্যে Read more

ছুটি শেষে বেনাপোলে রপ্তানি শুরু, আমদানি বন্ধ
ছুটি শেষে বেনাপোলে রপ্তানি শুরু, আমদানি বন্ধ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত Read more

কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী বহিষ্কার, দায়িত্বচ্যুত শিক্ষক
কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী বহিষ্কার, দায়িত্বচ্যুত শিক্ষক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী পাইলট  উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১০ Read more

জুনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্টা
জুনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্টা

ইউরোপের দেশ মাল্টা আগামী মাসে ফিলিস্তিনবে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেবে। রোববার (২৬ মে) দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা এ কথা Read more

আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন
আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন

মাত্র চার বছরের অভিনয়জীবনে ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সালমান শাহ। ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে Read more

ইরান যুদ্ধ থেকে কে কী পেতে চাইছে?
ইরান যুদ্ধ থেকে কে কী পেতে চাইছে?

বিশ্বের সবাই না হলেও অধিকাংশ মানুষই চান ইরানের সাথে এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হোক। কিন্তু কোন শর্তে? এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন