কুমিল্লার চান্দিনায় আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করায় এক দারোয়ানকে চারতলার ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক প্রেমিক যুগলের বিরুদ্ধে।সোমবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে গত শনিবার রাত ৯টায় চান্দিনা উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ রোডের ইসলাম ট্রেডার্সের মালিক শিহাব মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।নিহত দারোয়ান সোহেল মিয়া দেবীদ্বার উপজেলার সুলতপুর ইউনিয়নের সুলতানপুর (গজারিয়া) গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে। তিনি চান্দিনা পল্লী বিদ্যুৎ রোডের ইসলাম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে দারোয়ানের চাকরি করতেন।অভিযুক্তরা হলেন কোরপাই সাদাত জুট মিলের শ্রমিক আহাদ মিয়া (১৭) এবং একই কারখানার নারী শ্রমিক ফেরদৌসী আক্তার (২০)।চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ-উল-ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাসার নিচতলায় ভাড়ায় বসবাস করতেন মাকসুদা আক্তার খুকি নামের এক নারী। তিনি স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে সেবিকা হিসেবে কাজ করেন। তার বড় বোন রত্না বেগম ও তার ছেলে আহাদ মিয়া (১৭) পার্শ্ববর্তী কোরপাই সাদাত জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। কাজের সুবাদে ওই মিলের নারী শ্রমিক ফেরদৌসী আক্তারের (২০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আহাদ মিয়ার। খালা হাসপাতালে থাকায় গত ১৬ আগস্ট রাত ৮টায় প্রেমিকা ফেরদৌসীকে খালার বাসায় নিয়ে আসেন আহাদ। এ সময় বাসার ছাদে উঠে প্রেমিক যুগল। একপর্যায়ে দারোয়ান সোহেল বাসার ছাদে উঠে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। এ সময় প্রেমিক যুগলের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে বাসার ছাদ থেকে পড়ে যায় সোহেল মিয়া। পরে আহত অবস্থায় সোহেলকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। আজ সোমবার সকালে সোহেলের মৃত্যু হয়।বাসার মালিক শিহাব জানান, ‘গত শনিবার রাতে খবর পেয়ে আমি ঢাকা থেকে চান্দিনার বাসায় আসি। পরে পুলিশ এসে প্রাথমিকভাবে বিস্তারিত জানেন। প্রেমিক যুগল কাউকেই আমি চিনি না। আর নিহত সোহেল আমার ফার্মের দারোয়ানের চাকরি করতো।’আহাদ মিয়ার খালা মাকসুদা আক্তার খুকি জানান, ‘আমি হাসপাতালে যাওয়ার সময় বাসায় তালা দিয়ে যাই। রাত ৯টায় এ ঘটনা শুনে বাসায় এসে দেখি বাসায় পুলিশসহ অনেক মানুষ। আমার বোনের ছেলে এবং ওই মেয়েকে আমি বাসায় এসে পাইনি।’ওসি জাবেদ উল ইসলাম জানান, ‘গত শনিবার রাতে এ ঘটনার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তখন আহতের পরিবার জানায়, চিকিৎসা কাজ শেষ করে থানায় অভিযোগ করবেন। সোমবার সকালে আহত যুবকের মৃত্যুর পর আমরা যোগাযোগ করার পর নিহতের মা জানিয়েছেন তারা মামলা করবে না।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে দোকান থেকে রাস্তায় ডেকে আ’লীগ নেতাকে হত্যা
যশোরে দোকান থেকে রাস্তায় ডেকে আ’লীগ নেতাকে হত্যা

যশোরের মণিরামপুরে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামকে (৪৮) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ৯ টার দিকে উপজেলার Read more

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সীমান্ত নাথ (২৪) নামের এক যুবক এবং ইয়াসমিন জুথি (১৯) নামের এক এসএসসি Read more

রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন
রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের Read more

বৃদ্ধ সোনা খলিফার ব্রীজ তলার দিন শেষ, পেলেন মাথা গোঁজার ঠাঁই
বৃদ্ধ সোনা খলিফার ব্রীজ তলার দিন শেষ, পেলেন মাথা গোঁজার ঠাঁই

পল্লী কবি জসীম উদ্দীন যদি সোনা খলিফাকে কখনো দেখতেন, তাহলে হয়তো তিনি বলতেন, 'সোনা খলিফাকে দেখতে যদি তোমরা সবে চাও, Read more

‘১৭ কোটি মানুষকে খাওয়াই, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে’
‘১৭ কোটি মানুষকে খাওয়াই, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে’

বাংলাদেশ ছোট একটি দেশ। আয়তনে ইতালির অর্ধেক। কিন্তু আমরা ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, পাশাপাশি আশ্রয় দিচ্ছি ১৩ লাখ Read more

বাঘারপাড়ায় মোটরসাইকেল থেকে পড়ে এনজিও কর্মীর মৃত্যু
বাঘারপাড়ায় মোটরসাইকেল থেকে পড়ে এনজিও কর্মীর মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেল থেকে সড়কে পড়ে জিন্নাত নার্গিস (৪৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার রোস্তমপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন