আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে আজ সোমবার মনোনয়ন সংগ্রহের শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৪২ জন। মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন।সোমবার (১৮ আগস্ট) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয় সামনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।ব্রিফিংয়ে অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, সপ্তম দিনে ডাকসুর বিভিন্ন পদে মোট ৪৪২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।প্রধান রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত ৭ দিনে ডাকসুতে মোট ৫৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং হল সংসদে মোট ১২২৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে ভিপি, জিএস, এজিএস, সম্পাদক এবং সদস্য পদে কতজন তা এখনো নির্ণয় করা হয়নি।হল সংসদে কোন হল থেকে কতজন মনোনয়ন নিয়েছে: সলিমুল্লাহ মুসলিম হল থেকে ৭১টি; শহিদুল্লাহ হল থেকে ৯৭টি; জগন্নাথ হল থেকে ৬৬টি; ফজলুল হক মুসলিম হল থেকে ৭৮টি; শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে ৯৩টি; রোকেয়া হল থেকে ৪৬টি; মাস্টার দা সূর্যসেন হল থেকে ৯০টি; হাজী মুহম্মদ মুহসীন হল থেকে ৭৪টি; শামসুন নাহার হল থেকে ৩৭টি; কবি জসীম উদ্দীন হল থেকে ৭৪টি; মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে ৮৭টি; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে ৬৯টি; বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল থেকে ২৯টি; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে ৩০টি; অমর একুশে হল থেকে ৮৪টি; কবি সুফিয়া কামাল হল থেকে ৪০টি; বিজয় একাত্তর হল থেকে ৮৮টি; স্যার এ এফ রহমান হল থেকে ৭৩টি।উল্লেখ্য, তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট।নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ আগস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট।১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে, প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। ডাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৭ বার। এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে। স্বাধীন দেশে ৫৩ বছরে মাত্র ৮ বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬টি গাড়ি ভাঙচুর
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬টি গাড়ি ভাঙচুর

ফরিদপুর সদর উপজেলায় মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ১৬টি মাহেন্দ্র ভাঙচুরের পাশাপাশি চালকদের Read more

দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা, চালকের সহকারী নিহত
দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা, চালকের সহকারী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন চালকের সহকারী আপন চন্দ্র দাস Read more

গুলশান থানার সাবেক তদন্ত ওসি আমিনুল মির্জাপুরে গ্রেপ্তার
গুলশান থানার সাবেক তদন্ত ওসি আমিনুল মির্জাপুরে গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক ও গুলশান থানার সাবেক (তদন্ত) ওসি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার Read more

ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯
ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় চাহিদামতো অর্থ ও মালামাল না পেয়ে সশস্ত্র ডাকাতরা মরদেহের ওপর দেশীয় Read more

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া Read more

সোনারগাঁয়ে বালুর মাঠ থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে বালুর মাঠ থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের বালুর মাঠ থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন