ব্যবসায়ী সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যু নিয়ে কম আলোচনা হয়নি। চলতি বছরের ভারতকে শোকাহত করেছে। জুনে কার্ডিয়াক অ্যাটাকের কারণে ৫৩ বছর বয়সে মারা যান সোনা কমস্টার গ্রুপের চেয়ারম্যান। তার পরপরই আন্তর্জাতিক তদন্ত শুরু হয় এবং পরিবারের মধ্যে ৩০,০০০ কোটি রুপির কোম্পানি নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ তৈরি হয়। সঞ্জয় কাপুর ছিলেন বলিউড অভিনেত্রীর কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী। তাই তার মৃত্যুর পর কারিশমাও আলোচনায় আসেন।ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, এই আলোচনার মধ্যে, সঞ্জয়ের বোন মন্ধিরা কাপুর সম্প্রতি এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীকারিশমা কাপুরকে একজন চমৎকার মা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন,  কারিশমা একজন অসাধারণ মা। তিনি পরিবারকে একত্রিত রাখতে অসাধারণ কাজ করেছেন। আশা করি, আমরা সেটা ধরে রাখতে পারব। তিনি তার সন্তানদের জন্য যত্নবান, যেমন একজন মা হওয়া উচিত। মন্ধিরা আরও উল্লেখ করেন, সঞ্জয়ের মৃত্যুতে কারিশমার সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি নিশ্চিত, তিনি প্রিয়া (সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সত্যদেব কাপুর)-র সঙ্গেও যোগাযোগ রাখেন। আমরা সবাই ভালো সম্পর্ক রাখি। সন্তানরা মাকে দেখার জন্য আসে। এটি কোনো পারিবারিক বিবাদ নয়।মন্ধিরা আরও বলেন, সামাইরা এবং কিয়ানের সম্পদের উপর অধিকার আছে। আমাদের বাবা-মা সবসময় নাতি-নাতনিদের নিয়ে উদ্দীপ্ত ছিলেন। তারা আমাদের পরিবারের অংশ এবং সবসময় থাকবেন। আমাদের ভাই তাদের ভালোবাসতেন, মা তাদের যত্ন নেন।এদিকে সোনা গ্রুপের বোর্ডকে লেখা এক চিঠিতে সঞ্জয়ের মা রানি কাপুর দাবি করেছেন যে তিনি একমাত্র সুবিধাভোগী এবং গ্রুপের প্রধান শেয়ারহোল্ডার। তিনি আরও অভিযোগ করেন যে, তাকে বাধ্য করা হয়েছিল তার জামাই প্রিয়া সত্যদেব কাপুরকে বোর্ডে নন-এক্সিকিউটিভ পরিচালক হিসেবে নিয়োগ দিতে। পরে কোম্পানি রানি কাপুরকে নোটিশ পাঠায়, দাবি করে যে ২০১৯ সাল থেকে তার কোম্পানিতে কোনো ভূমিকা নেই।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২ আশ্বিন ১৪৩২ বাংলা, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

২৫ মার্চ রাতে দেশে এক মিনিটের প্রতীকী ‌‘ব্ল্যাক-আউট’
২৫ মার্চ রাতে দেশে এক মিনিটের প্রতীকী ‌‘ব্ল্যাক-আউট’

‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ পালন উপলক্ষ্যে এদিন সারাদেশে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের Read more

সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত
সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ঝড়, জলোচ্ছ্বাস ও বিদ্যুৎ সরবারহ ব্যবস্থায় সমস্যা হওয়ায় সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ৫ হাজার ৯০৪টি Read more

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক

যশোরের শার্শার সীমান্ত পথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) Read more

বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে আজ (শনিবার) বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। এদিন পিএসএলে শরিফুল-রানাদের পেশোয়ার লড়বে রিশাদের রাওয়ালপিন্ডির সঙ্গে। এ ছাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন