মাদকের বিনিময়ে মিয়ানমারে ৫০০ বস্তা আলু পাচারের সময় কুতুবদিয়া উপকূল থেকে একটি ফিশিং ট্রলারসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার (১৮ আগস্ট) দুপুরে কুতুবদিয়ার আলী আকবর ডেইল সংলগ্ন সমুদ্র এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।তিনি জানান, ‘একটি চক্র বাংলাদেশি নিত্যপণ্যের বিনিময়ে ইয়াবা ও মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মিয়ানমার থেকে দেশে আনার চেষ্টা করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফিশিং ট্রলার থেকে প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা আলু জব্দ করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়।’কোস্টগার্ড কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন। তারা মাদকের বিনিময়ে  মিয়ানমারের আরাকান আর্মির কাছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করেন। এরপর বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আবার গোপনে দেশে প্রবেশ করে মাদক সরবরাহ করেন। আরও কয়েকটি চক্র একইভাবে সীমান্ত এলাকায় সক্রিয় রয়েছে বলেও জানা গেছে।জব্দ করা আলু, ট্রলার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ভবিষ্যতেও মাদক ও পণ্য পাচার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুল্ডারের ম্যারাথন ইনিংসে লারার রেকর্ডে ধাক্কা
মুল্ডারের ম্যারাথন ইনিংসে লারার রেকর্ডে ধাক্কা

টেস্ট ক্রিকেটে ২০০৪ সালে এক নতুন ইতিহাস রচনা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। এরপর থেকে একে একে কেটে Read more

মাদক নিয়ন্ত্রণে পুলিশ সাহসিকতা দেখিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মাদক নিয়ন্ত্রণে পুলিশ সাহসিকতা দেখিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম বলেছেন, পুলিশ মাদক নিয়ন্ত্রণে খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে। গুলি করার পরেও তারা Read more

খানসামায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
খানসামায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরের খানসামা উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে খানসামা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের Read more

চট্টগ্রামে আজ ঐতিহ্যের মহারণ: জব্বারের বলী খেলার ১১৬তম আসর
চট্টগ্রামে আজ ঐতিহ্যের মহারণ: জব্বারের বলী খেলার ১১৬তম আসর

চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক লালদীঘী ময়দানে আজ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে উপমহাদেশের অন্যতম প্রাচীন লোকজ ক্রীড়া প্রতিযোগিতা জব্বারের বলী খেলার Read more

তালতলীতে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
তালতলীতে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বরগুনায় তালতলী উপজেলার একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। শুক্রবার Read more

আবহাওয়া ও রোজার কথা মাথায় রেখে নির্বাচন চান জামায়াত আমির
আবহাওয়া ও রোজার কথা মাথায় রেখে নির্বাচন চান জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের আবহাওয়া ও রমজানের সময়সূচি বিবেচনায় ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যেই জাতীয় নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন