যশোরের হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮৩১ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়। সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটক স্বর্ণের বাজারমূল্য এক কোটি ২২ লাখ ২৫ হাজার ৬৭২ টাকা।আটককৃতরা হলেন- রাজবাড়ি জেলার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) ও শরিয়তপুর জেলার নড়িয়া থানার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে ওই দুই স্বর্ণ চোরাকারবারিকে আটক করে বিজিবি। পরে দেহ তল্লাশি করলে তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৮৩১ গ্রাম।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, একজন ঢাকা থেকে নাভারন এবং অপরজন ঢাকা থেকে কলারোয়ার কাজীরহাট হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানান, একজন ঢাকার যাত্রাবাড়ী এবং অন্যজন ঢাকার তেঘরিয়া, কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে নাভারন ও কাজীরহাট গমন করছিল।সাইফুল্লাহ সিদ্দিকী আরও বলেন, আটককৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ২২ লাখ ২৫ হাজার ৬৭২ টাকা ও সিজার মূল্য এক কোটি ৩৩ লাখ ৮১ হাজার ৪০২ টাকা। স্বর্ণসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকার পতনের পর ‘পাল্টে গেছে মুখ, বদলায়নি বালু সিন্ডিকেট
সরকার পতনের পর ‘পাল্টে গেছে মুখ, বদলায়নি বালু সিন্ডিকেট

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ও পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু লোপাটের মহোৎসব। এতে করে Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর কাছে হার মানলো শিক্ষার্থী তাসনিয়া
মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর কাছে হার মানলো শিক্ষার্থী তাসনিয়া

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া (১৫) মারা গেছেন। ৩৩ দিন Read more

সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম গ্রেপ্তার

ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে (৬৮) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।সোমবার দুপুরে রাজধানীর Read more

টাঙ্গাইলে পরিত্যক্ত খামার থেকে খুলি, পা, মেরুদন্ডের হাড় উদ্ধার
টাঙ্গাইলে পরিত্যক্ত খামার থেকে খুলি, পা, মেরুদন্ডের হাড় উদ্ধার

টাঙ্গাইলে পরিত্যক্ত একটি গরুর খামার থেকে রাশিদুল নামের এক অটোরিকশা চালকের মাথার খুলি, একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করেছে Read more

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার
বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার

জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন