ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের জেরে শেষ মুহূর্তে এশিয়া কাপ হকি থেকে নাম সরিয়ে নিয়েছে পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে নতুন করে সুযোগ হয়েছে বাংলাদেশ হকি দলের। পাকিস্তানের জায়গায় টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।আগামী ২৭ আগস্ট ভারতের মাঠে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ হকির নতুন আসর। পাকিস্তানের নাম প্রত্যাহারের পর এশিয়ান হকি ফেডারেশন বাংলাদেশকে এই টুর্নামেন্টে আমন্ত্রণ জানায়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।সোমবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ‘এএইচএফ (এশিয়া হকি ফেডারেশন) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ হকি দলকে ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ-২০২৫ এ আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ হকি দল ইনশাআল্লাহ এশিয়া কাপে অংশগ্রহণ করবে। বাংলাদেশ হকি দল হকি ইন্ডিয়া থেকেও আমন্ত্রণপত্র পেয়েছে।’পাকিস্তানের প্রত্যাহারের কারণে এই টুর্নামেন্টে খেলার আশা ছিল বাংলাদেশের। আর সেই কারণে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করে রেখেছে বাংলাদেশ হকি দল এবং বর্তমানে জাতীয় দলের ক্যাম্প চলমান।এশিয়া কাপ হকির ১২তম আসর আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের রাজগিরে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করবে: বাংলাদেশ, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান এবং চাইনিজ তাইপে। দক্ষিণ কোরিয়া এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দেশ, তারা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে।এছাড়া, এশিয়া কাপ ২০২৬ হকি বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবেও অনুষ্ঠিত হবে। ২০২৬ সালে বেলজিয়াম ও সুইজারল্যান্ডে হবে ছেলেদের হকি বিশ্বকাপ। এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি ১৬ দলের বিশ্বকাপে জায়গা করে নেবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে ৩৮ জন নিহত
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে ৩৮ জন নিহত

নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মূলত জ্বালানিবাহী এই ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর অনেকেই Read more

যশোরের শার্শার মাস্টার্স পাশ মাহবুবের বরই চাষে কোটি টাকার স্বপ্ন পূরন
যশোরের শার্শার মাস্টার্স পাশ মাহবুবের বরই চাষে কোটি টাকার স্বপ্ন পূরন

বিভিন্ন ফসলের সাথেই উচ্ছমূল্যের অধিক লাভের ফলচাষ বাড়ছে যশোরের শার্শা ও বেনাপোলে। পুষ্টিতে ভরা রসালো ফল বরই চাষে স্বাবলম্বি হচ্ছেন Read more

ইসরায়েল থেকে গাজায় এলো ৩০ ফিলিস্তিনির মরদেহ
ইসরায়েল থেকে গাজায় এলো ৩০ ফিলিস্তিনির মরদেহ

ফিলিস্তিনের গাজায় আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রেডক্রসের মাধ্যমে গাজার হাসপাতালে এসব মরদেহ হস্তান্তর করে Read more

কুমিল্লায় কথা কাটাকাটির জেরে দিনমজুরকে হত্যা
কুমিল্লায় কথা কাটাকাটির জেরে দিনমজুরকে হত্যা

কুমিল্লার মনোহরগঞ্জে কথা কাটাকাটির জেরে এক দিনমজুরকে হত্যা করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার লক্ষণপুর বাজারে এ Read more

আজ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস
আজ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস

আজ ২৬ জুন, আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস। জাতিসংঘ ঘোষিত দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে। দিবসটি পালনে বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন