নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক কাশেমকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার (১৮ আগস্ট) সকালে নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) আড়াইহাজারে বেপরোয়া ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ চারজন নিহত হন।গত ১২ আগস্ট দুপুর ২টার দিকে লাউসা গ্রামের আবুল বাশার সিএনজিচালিত অটোরিকশায় বন্দর থানার মনদপুর অটোরিকশা স্ট্যান্ড থেকে রওনা হন। তিনি যাত্রী নিয়ে বিশনন্দি ফেরীঘাটে যাচ্ছিলেন। দুপুর ৩টার দিকে আড়াইহাজারের কড়ইতলা এলাকার রামচন্দ্রদী ব্রিজের পূর্ব পাশের ঢালে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক অসাবধানতার সঙ্গে চলাচলের সময় ধাক্কা দিলে বাশারের অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়এতে ঘটনাস্থলেই মোসা. পানু বেগম (৪২) ও লিটন চন্দ্র দাস (৩২) নিহত হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশাচালক আবুল বাশার (৪৫) ও জাকির হোসেন (৫৫) মারা যান। এছাড়া আহত সোহাগী (১৮), রাবেয়া (৫০) ও রিয়া (১০) বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।র‍্যাব জানায়, র‍্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত তদন্ত শুরু করে। তারা ট্রাকে থাকা ঘাতক চালক কাশেমের অবস্থান সনাক্ত করে নজরদারি শুরু করে। আজ সোমবার সকালে নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘আজ সকালে র‍্যাব-১১ আসামিকে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছে। আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালো এএসআই
পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালো এএসআই

পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাকিল আহমেদ নামে এক এএসআই-এর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।গত Read more

ছাত্রশিবির, ‘গোপন রাজনীতি’ ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়
ছাত্রশিবির, ‘গোপন রাজনীতি’ ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়গুলোতে খুব দ্রুতই ছাত্র রাজনীতি ফিরে আসে। এমনকি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য রাজনীতিতে না থাকা Read more

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পালালেন ১০ বন্দি
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পালালেন ১০ বন্দি

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের ‘অরলিন্স জাস্টিস সেন্টার’ নামের একটি কারাগারের টয়লেটের পেছনের দেয়াল ভেঙে খুনের মামলার আসামিসহ ১০ জন বন্দি Read more

ডুবোচরে লঞ্চের ধাক্কা, নদীতে ছিটকে পড়লেন যাত্রীরা
ডুবোচরে লঞ্চের ধাক্কা, নদীতে ছিটকে পড়লেন যাত্রীরা

রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ টার্মিনালের অদূরে নদীর বালুর ডুবোচরে লঞ্চের ধাক্কা লেগে চার থেকে পাঁচজন যাত্রী পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
মাইলস্টোন ট্র্যাজেডি: হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের সখীপুরের মেহেনাজ আফরিন হুমায়রার কবরে শ্রদ্ধাঞ্জলি ও পরিবারকে সমবেদনা জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন