পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে বেল্লাল মাঝির জালে ধরা পড়েছে সাড়ে তিন কেজি ওজনের একটি তিলক পটকা মাছ বা সজারু মাছ। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের কামাল ফিস আড়তে নিয়ে আসা হয়। গত শুক্রবার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের শেষ বয়া এলাকায় ওই জেলের মাছটি পরে। তবে মাছটি কেউ ক্রয় না করায় ওই আড়তে ফেলে রেখে যায় ওই জেলে। এদিকে এর আগে এ উপকূলে এ ধরনের মাছ ধরা না পড়ায় মাছটি আড়তে নিয়ে আসার সঙ্গে সঙ্গে এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। জেলে বেল্লাল মাঝি জানান, অন্যান্য মাছের সঙ্গে এ মাছটিও আমার জালে ধরা পড়ে। এর আগে কখনো এ ধরনের মাছ আমার জালে ধরা পড়েনি। মনে করেছিলাম মাছ বিক্রি করতে পারবো। কিন্তু এ মাছের কোনো চাহিদা না থাকায় আড়তের সামনে ফেলে রেখে চলে এসেছি।কামাল ফিসের মালিক কামাল হোসেন বলেন, মাছটা আমি জীবনে প্রথম দেখলাম। দেখতে কেমন যেন ফোলা আর কাঁটাওয়ালা। বলতে গেলে মাছটি ভয়ংকর সুন্দর। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বঙ্গোপসাগরে জেলের জালে ধরা মাছটি ‘পটকা মাছ’ (Porcupinefish): এটি Diodontidae পরিবারের একটি মাছ। এর ইংরেজি নাম “porcupinefish” বা “spotted porcupinefish”। এরা নিজেদের শরীরকে ফুলিয়ে বড় করতে পারে এবং শরীরে কাঁটাযুক্ত হওয়ার কারণে শিকারীর হাত থেকে আত্মরক্ষা করে। বাংলাতে এই মাছ “সজারু মাছ” বা “তিলক সজারু পটকা” নামেও পরিচিত। বাংলাদেশে এই মাছের বেশ কয়েকটি প্রজাতি পাওয়া যায়।তিনি আরও বলেন, বাংলায় অনেকে একে ফোলকা বা কাঁটাওয়ালা ফোলকা মাছ বলে থাকে। এদের শরীরে এক ধরনের টেট্রোডোটক্সিন (Tetrodotoxin) নামক বিষ থাকে, যা অত্যন্ত মারাত্মক। এই বিষ এতটাই শক্তিশালী যে মানুষের জন্য মারাত্মক প্রাণঘাতী হতে পারে। মাছের লিভার, ডিম্বাশয়, চামড়া ও অন্ত্রে বিষ সবচেয়ে বেশি থাকে। সামান্য পরিমাণ খেলেও হতে পারে অসাড়তা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, পক্ষাঘাত (Paralysis) এবং মারাত্মক ক্ষেত্রে মৃত্যু। এই মাছ খাওয়া উচিত নয়। রান্না করেও বিষ দূর করা যায় না।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিচ্ছে আরব আমিরাত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিচ্ছে আরব আমিরাত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক নাটকীয় মোড় নিতে যাচ্ছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ইরানের দখলমুক্ত করতে এবার সরাসরি সামরিক শক্তি Read more

নেত্রকোনায় নদীতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
নেত্রকোনায় নদীতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় উদ্বাখালী নদীতে ডুবে আলী আসাদ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ঘোষপাড়া এলাকায় Read more

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল ৮টায়, যা চলবে টানা Read more

বিশ্বকাপ বাছাইপর্বে আজ আইরিশদের মোকাবিলা করবে জ্যোতিরা
বিশ্বকাপ বাছাইপর্বে আজ আইরিশদের মোকাবিলা করবে জ্যোতিরা

আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রবিবার (১৩ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় Read more

‘অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি’
‘অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি’

অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।আজ Read more

গলাচিপায় বাসার বাথরুম থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
গলাচিপায় বাসার বাথরুম থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় নিজ বাসার বাথরুম থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম ইসমাইল বিশ্বাস (৭৫)। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন