স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের ২১তম দিনে আবারও সহিংসতা দেখা দিয়েছে বরিশালে। রবিবার (১৭ জুলাই) বিকেল তিনটার দিকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) প্রধান ফটকের সামনে আন্দোলনকারীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হাসপাতালের কর্মচারীরা। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন। এরপর উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের প্রধান ফটকে আটকে দেয়। বাধার মুখে তারা হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় হাসপাতালের ভেতরে অবস্থান নেওয়া কর্মচারীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ব প্রস্তুতি থাকায় বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।আন্দোলনের নেতৃবৃন্দ জানিয়েছেন, এর আগে ১৮তম দিনে শেবাচিম হাসপাতালের কর্মচারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়। সেই ঘটনার বিচার দাবি করে এবং মামলা প্রত্যাহারের দাবিতে ২১তম দিনে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আন্দোলনকারীরা সমবেত হন। পরে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শেবাচিম হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করেন।এদিকে হাসপাতালের ভেতরে আগে থেকেই কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নেন। সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় হাসপাতালের প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গেট বন্ধ করে দেয়। আন্দোলনকারীরা ভেতরে প্রবেশ করতে না পারলেও বাইরে সড়কে স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগান ছিল মূলত দালাল চক্র ও সিন্ডিকেটের বিরুদ্ধে। পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ অব্যাহত রাখেন। সেখানে তারা দালাল ও সিন্ডিকেটবিরোধী নানা স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা।আন্দোলনকারীরা বলেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি, দালাল চক্র ও সিন্ডিকেটের দৌরাত্ম্যের অবসান না হলে এই আন্দোলন শেষ হবে না। পাশাপাশি তারা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তবে জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে আন্দোলনকারীরা সেখান থেকে চলে যায়। অভিযুক্ত কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনের কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে আন্দোলনকারীরা সোমবার সকাল ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের আমতলা মোড়ে নতুন কর্মসূচির ঘোষণা দেন।স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি বলেন, ‘আমরা জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য লড়াই করছি। প্রশাসন যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’ এদিকে সহিংস ঘটনার পর নিরাপত্তা জনিত কারণে হাসপাতালের চিকিৎসকরা হাসপাতাল ত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে।একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এর ফলে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেলে সাধারণ রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ জানিয়েছেন, স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন ধীরে ধীরে নতুন মোড় নিচ্ছে। একদিকে ছাত্র-জনতা স্বাস্থ্যসেবায় সংস্কারের দাবি তুলছে, অন্যদিকে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিরোধ ও প্রশাসনের নীরবতা পরিস্থিতিকে জটিল করে তুলছে। তারা মনে করছেন, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা না নিলে সংঘাত আরও বাড়তে পারে।এদিকে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীরা বারবার দাবি করেছেন, ‘এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, বরং জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য করা হচ্ছে।’ তবে বারবার হামলা ও মামলার ঘটনায় আন্দোলন ক্রমশ সংঘাতের দিকে ধাবিত হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এরইমধ্যে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। ফলে আন্দোলন স্থায়ী রূপ পেলে স্বাস্থ্যখাতের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।শিক্ষার্থীদের হামলায় শেবাচিমের চিকিৎসকসহ আহত ৩স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের একজন চিকিৎসকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শিক্ষার্থীদের হামলার পর নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করার দাবিতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে। এরপর রোববার (১৭ আগস্ট) দুপুরের দিকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে চিকিৎসকসহ সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে বেলা ৩টার দিকে একজন চিকিৎসক, একজন স্টাফ ও একজন নারী আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়।নিরাপত্তা না পেয়ে চিকিৎসকদের কর্মস্থল ও তিন ঘণ্টা পর পুলিশি পাহারায় চিকিৎসাতিন ঘণ্টা পর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় জরুরি চিকিৎসা সেবা চালু করা হলো। চিকিৎসকের ওপর হামলা ও নিরাপত্তা না থাকায় দুপুর ২টা থেকেই কর্মস্থল ত্যাগ করেন সকল চিকিৎসকরা। এর প্রেক্ষিতে টানা তিন ঘণ্টা চিকিৎসা বঞ্চিত হন রোগীরা। অতঃপর হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের বিশেষ অনুরোধ ও পুলিশের কড়া নিরাপত্তার প্রেক্ষিতে বিকেল ৫টা থেকে জরুরি সেবা চালু করা হয়। তবে বিকেল ৩টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা।তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, ‘দুই-একজন পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলেও আমরা তা নিয়ন্ত্রণে নিয়ে আসি। বর্তমানে হাসপাতাল এবং আশপাশের পরিবেশ শান্ত রয়েছে।’ আন্দোলনের সংগঠক মহিউদ্দিন রনি জানিয়েছেন, শিক্ষার্থীদের ওপর হামলার বিচার ও স্বাস্থ্যখাত সংস্কার দাবির যৌক্তিক দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলা কিনতেই লাগলো ৩৫ লাখ রুপি, বিসিসিআইকে হাইকোর্টের নোটিশ
কলা কিনতেই লাগলো ৩৫ লাখ রুপি, বিসিসিআইকে হাইকোর্টের নোটিশ

উত্তরাখন্ড রাজ্য ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতি কাণ্ডে তদন্তের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) দৃষ্টি আকর্ষণ করে নোটিশ পাঠিয়েছে উত্তরাখন্ড Read more

ইরানের দুই গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা, দাবি তেহরানের
ইরানের দুই গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা, দাবি তেহরানের

ইরানের দুটি গ্যাসক্ষেত্রে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেহরানের তেল মন্ত্রণালয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র Read more

নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে শক্ত প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। আজ সোমবার (১০ নভেম্বর) ব্যাংককে এ ড্র Read more

মানিকগঞ্জে কার্টুনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মানিকগঞ্জে কার্টুনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারশ্রী এলাকায় একটি কার্টুনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৪ Read more

আইপিএলের চ্যাম্পিয়ন আরসিবি পেলো ২০ কোটি রুপি প্রাইজমানি
আইপিএলের চ্যাম্পিয়ন আরসিবি পেলো ২০ কোটি রুপি প্রাইজমানি

ইন্ডিয়ার প্রিমিয়ার লীগের (আইপিএল) নতুন চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) প্রাইজমানি হিসেবে ২০ কোটি রুপি পেয়েছে।মঙ্গলবার (৩ জুন) রাতে আহমেদাবাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন