দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বাসুলী এলাকায় আত্রাই নদীর বুকজুড়ে ভেসে থাকা ছোট্ট গ্রাম মাঝিয়ালির চর। চারপাশে সবুজ বন, নদীর স্রোতের মৃদু ঢেউ আর পাখির কূজন দেখতে এটি যেন শান্তির একটি কোণ। এ যেন প্রকৃতির এক নিখুঁত উপহার। কিন্তু এই স্বর্গীয় দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে চরবাসীর কঠিন জীবন।মাঝিয়ালির চরে মোট ১৩টি পরিবার বসবাস করে। শীত ও গ্রীষ্মে জীবন কিছুটা স্থিরভাবে চলে। এই পরিবারগুলো চাষাবাদ, পশুপালন ও ছোটখাটো ব্যবসার মাধ্যমে জীবনযাপন করে। কিন্তু বর্ষার আগমনে সবকিছু থমকে যায়। নদীর পানি বেড়ে গেলে পুরো চর পানিবন্দি হয়ে পড়ে। বাজারে যাওয়া, বিদ্যালয়ে যাওয়া, হাসপাতালে চিকিৎসা—সবই হয়ে যায় এক ধরনের সংগ্রাম।আহসান হাবিব, এই চরের একজন বাসিন্দা, বলেন, ‘বর্ষায় আমাদের জীবন যেন থেমে যায়। অসুস্থ মানুষ থাকলেও আমরা চিকিৎসা নিতে পারি না। শিশুদের স্কুলে যাওয়া দেরিতে হয় বা অনেক সময় মোটেই সম্ভব হয় না। আমাদের নিজস্ব নৌকা থাকলে এই কষ্ট অনেকটাই কমে যেত।’মাঝিয়ালির চরের স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ বলেন, ‘৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকেই এখানে বসবাস শুরু করেছি। বর্ষার দিনে আমরা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাই। চিকিৎসা, বাজার বা জরুরি কাজ—সবই দেরিতে বা অসম্ভব হয়ে পড়ে। অন্যের নৌকা ভাড়া করতে হয়, কিন্তু সব সময় পাওয়া যায় না। আমাদের জন্য বর্ষা সবচেয়ে বড় ভোগান্তি।’এই চরের বাসিন্দা সোহেল ইসলাম বলেন, ‘আমরা (আবদুল লতিফ, আহসান হাবিব ও আমার পরিবার) প্রতিটি বর্ষায় একরকম ভোগান্তির মধ্যে দিন কাটাই। শিশুদের স্কুলে যাওয়া, বাজারে যাওয়া, হাসপাতালে চিকিৎসা—সবই কঠিন হয়ে যায়। বর্ষার দিনে নৌকা না থাকলে জীবন একেবারে থেমে যায়। যদি আমাদের নিজস্ব নৌকা থাকত, তবে এই কষ্ট অনেকটা কমে যেত।’চরের মানুষদের দিন কাটে এমন ভঙ্গিতে। বর্ষার সময় শিশুদের স্কুলে যেতে না পারা, অসুস্থ মানুষদের চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া, বাজারে যাওয়া—সবই যেন প্রতিদিনের পরীক্ষা।আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান জানান, ‘এর আগে তাদের জন্য একটি নৌকা দেওয়া হয়েছিল, তবে সেটি এখন ব্যবহার অনুপযোগী। ইউএনও মহোদয়ের নির্দেশে নতুন নৌকা তৈরির কাজ শুরু হয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, ‘মাঝিয়ালির চরের যাতায়াত সমস্যা সম্পর্কে জানার পরে জরুরি পরিস্থিতিতে যেন তারা নৌকায় যাতায়াত করতে পারে, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা চাই এই চরবাসীর জীবন সহজ হোক এবং কোনো ব্যক্তি বা পরিবার যেন বর্ষার পানিতে নিঃসঙ্গ না থাকে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে কাঠ কেলেঙ্কারি: বলির পাঁঠা এএসআই, বহাল তবিয়তে ওসি আফতাব
চট্টগ্রামে কাঠ কেলেঙ্কারি: বলির পাঁঠা এএসআই, বহাল তবিয়তে ওসি আফতাব

চট্টগ্রামের চান্দগাঁও থানায় এখন নিয়ম-শৃঙ্খলার বদলে চলছে দুর্নীতি, চাঁদাবাজি আর প্রভাবশালী সিন্ডিকেটের রাজত্ব—তার সাম্প্রতিক নজির ৪০ লাখ টাকার অবৈধ কাঠের Read more

পুঠিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ মিলল সেপটিক ট্যাংকে
পুঠিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ মিলল সেপটিক ট্যাংকে

রাজশাহীর পুঠিয়ায় চারদিন ধরে নিখোঁজের পর আয়েশা সিদ্দিকা (৪) নামের এক শিশু লাশ উদ্ধার করেছেন পুলিশ। সে বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দী Read more

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম খলিল বাবু (২৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২ Read more

রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপিতে সমন্বয় সভা
রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপিতে সমন্বয় সভা

হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন রথযাত্রা উপলক্ষ্যে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার Read more

মাদক উদ্ধার অভিযানে প্রশ্নবিদ্ধ অধিদপ্তর, অনিয়মের অভিযোগ
মাদক উদ্ধার অভিযানে প্রশ্নবিদ্ধ অধিদপ্তর, অনিয়মের অভিযোগ

মাদক উদ্ধার অভিযানে টাপেনডাটল ট্যাবলেট উদ্ধারের পর জব্দ তালিকায় কম দেখানোর অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন