জয়পুরহাটে প্রিন্টিং ভুল চিঠিতেই পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। গত ২২ থেকে ২৮ জুলাই পর্যন্ত পালনের কথা থাকলেও ‘মাইলস্টোন ট্র্যাজেডি’র কারণে সরকার তা পরিবর্তন করে। পরবর্তীতে সিদ্ধান্ত হয়, ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হবে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পোনা অবমুক্তি ও আলোচনা সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবারের প্রতিপাদ্য— “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”। এ আয়োজন করবে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা।এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা বলেন, চিঠির তারিখ সংশোধন করে প্রিন্টে পাঠানো হয়েছিল। কিন্তু প্রিন্টিং-এ তারিখ ভুল হয়ে গেছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল।অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার বলেন, চিঠিটি আমি এখনও দেখিনি। দেখে মৎস্য কর্মকর্তাকে জানাবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, যেহেতু সারাদেশেই জাতীয় মৎস্য সপ্তাহ একই তারিখে পালিত হচ্ছে, তাই চিঠিতে প্রিন্টিং মিসটেক হলেও সমস্যা নেই।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ মুহূর্তের গোলে সিটির বিপক্ষে ড্র করলো আর্সেনাল
শেষ মুহূর্তের গোলে সিটির বিপক্ষে ড্র করলো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে এগিয়ে থেকেও জয় বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি। শিরোপা প্রত্যাশী দুই দলের জমজমাট লড়াই শেষ হয়েছে Read more

গাজা পুরোপুরি দখলে অভিযান শুরু করেছে ইসরায়েল, দাবি হামাসের
গাজা পুরোপুরি দখলে অভিযান শুরু করেছে ইসরায়েল, দাবি হামাসের

আলজাজিরার ৫ সাংবাদিককে হত্যার মধ্যে দিয়ে ফিলিস্তিনের গাজা পুরোপুরি দখলের অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার (১১ আগস্ট) গাজা Read more

দোকানে বসে কম্পিউটারে জাল সনদপত্র তৈরী, অতপর…
দোকানে বসে কম্পিউটারে জাল সনদপত্র তৈরী, অতপর…

পাবনার বেড়া পৌর সদরে কম্পিউটারের দোকানে বসে মোটা অংকের টাকার বিনিময়ে জাল শিক্ষাসনদ ও জন্মনিবন্ধন তৈরির অভিযোগে দুই যুবককে জরিমানা Read more

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেফতার
কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেফতার

রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার হয়েছেন কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. জাফর আলম। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) Read more

বাঘায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বাঘায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজশাহীর বাঘায় শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়ে মুন্নি খাতুন (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা Read more

ডাকসু ভোটের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ যে সব তথ্য
ডাকসু ভোটের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ যে সব তথ্য

স্বাধীনতার আগে ও পরে দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল ডাকসু নেতৃবৃন্দ, তাই কেউ কেউ একে ডাকেন ‘দ্বিতীয় সংসদও’। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন