বিমান দুর্ঘটনায় নিহত-আহত পরিবারের ৯ দফা দাবির স্মারকলিপি গ্রহণে অনীহা প্রকাশ করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ।  মিডিয়ার উপস্থিতির কারণ দেখিয়ে স্মারকলিপি গ্রহণে অস্বীকৃতি জানায় তারা। রোববার (১৭ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটির সেমিনার কক্ষে দীর্ঘ এক ঘণ্টা অবস্থান করেন আহত ও নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা। দাবি পূরণ না হওয়া এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অপপ্রচারের’ জবাব চাইতে তারা স্মারকলিপি প্রদান করতে গেলে কর্তৃপক্ষ মিডিয়ার উপস্থিতির অজুহাত দেখিয়ে গ্রহণে অস্বীকৃতি জানায় – এমন অভিযোগ করেছেন অভিভাবকরা।এর আগে গত ১২ আগস্ট নিহত ও আহতদের পরিবার ৮ দফা দাবি উত্থাপন করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন।নিহত ও আহত পরিবারের ৮ দফা দাবি ‍হলো: ১. সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে।২. সারাদেশে মাইলস্টোন স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে।৩. সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেক বাচ্চার জন্য ৫ কোটি টাকা ক্ষতিপূরণ (জরিমানা) এবং প্রতি আহতদের জন্য ১ কোটি টাকা দিতে হবে।৪. স্কুলের পক্ষ থেকে নিহত প্রত্যেক বাচ্চার জন্য ২ কোটি এবং প্রতি আহতদের জন্য ১ কোটি টাকা জরিমানা দিতে হবে।৫. রানওয়ে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে (অন্যথায় রানওয়ের স্থান পরিবর্তন করতে হবে)।৬. কোচিং ব্যবসার মূলহোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে (মিস খাদিজা) ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার সুষ্ঠু বিচার করতে হবে।৭. স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ আমাদের দেখাতে হবে। এবং৮. বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে।এসকল দাবি নিয়ে রোববার সকালে অভিভাবকরা স্কুলের প্রধান ফটকে জড়ো হন। নিরাপত্তাকর্মীদের বাধা উপেক্ষা করে সাংবাদিকদের সঙ্গে তারা ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে প্রশাসনিক কর্মকর্তা মাসুদ আলম ও জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুলের সঙ্গে আলোচনা করা সম্ভব হলেও স্মারকলিপি গ্রহণে রাজি হয়নি মাইলস্টোন কর্তৃপক্ষ।নিহত শিক্ষার্থী তাহিয়া আশরাফ নাজিয়া ও আরিয়ান আশরাফ নাফির বাবা আশরাফুল ইসলাম অভিযোগ করেন, স্কুল কর্তৃপক্ষ তার মেয়েকে কোচিংয়ে আটকে রাখায় ছেলে বোনকে আনতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।অন্যদিকে নিহত ফাতেমা আক্তারের মামা লিয়ন মীর অভিযোগ করে বলেন, ‘স্কুল কর্তৃপক্ষ মিথ্যাচার করছে। তারা দাবি করছে অভিভাবকরা কোচিংয়ের জন্য আবেদন করেছেন। বাস্তবে শিক্ষকরাই ফরম্যাট পাঠিয়ে শিক্ষার্থীদের দিয়ে অভিভাবকের স্বাক্ষর নিতে বাধ্য করেছে।’তিনি আরও জানান, অপপ্রচারের জবাব চাইতেই তারা স্মারকলিপি দিতে এসেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তা গ্রহণ না করায় অভিভাবকরা নিজেদের মধ্যে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত জানাবেন।তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, অভিভাবকরা ‘বিশৃঙ্খল’ পরিস্থিতি সৃষ্টি করায় তাদের স্মারকলিপি গ্রহণ করা সম্ভব হয়নি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় Read more

ভারতে মানবাধিকার লঙ্ঘন চলমান রয়েছে: যুক্তরাষ্ট্র
ভারতে মানবাধিকার লঙ্ঘন চলমান রয়েছে: যুক্তরাষ্ট্র

ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চলমান রয়েছে। একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘনে জড়িতেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার খুবই কম পদক্ষেপ নিয়েছে বলে Read more

দলের সিদ্ধান্ত কোরআন-হাদিস নয়, পরিবর্তন হতে পারে: চট্টগ্রামে বিএনপি নেতা
দলের সিদ্ধান্ত কোরআন-হাদিস নয়, পরিবর্তন হতে পারে: চট্টগ্রামে বিএনপি নেতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল। গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ Read more

কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২

সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (৬ আগস্ট) সকালে Read more

সংস্কারের অভাবে চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কের বেহাল দশা
সংস্কারের অভাবে চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কের বেহাল দশা

সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জীবননগর-দত্তনগর সড়ক। যার ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ। সড়কের বিভিন্ন অংশে Read more

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের একজন নারী ও অন্যজন পুরুষ। সেখানে তারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন