ফরিদপুরের আলফাডাঙ্গায় সবুজ মিয়া (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সকাল ১১টায় উপজেলার বিদ্যাধর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সবুজ মিয়া ওই এলাকার আবুল খায়ের মিয়ার ছেলে।আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক লাভলু সর্দার। এছাড়া মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সবুজ মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।এছাড়া সবুজ মিয়ার বিরুদ্ধে প্রতিপক্ষের ওপর হামলা, হত্যা চেষ্টা, বাড়িঘর লুটপাটসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা আছে। এসব মামলার একটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। এরপর ১৩ আগস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবীতে আলফাডাঙ্গা সদর বাজারে অস্ত্র মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই অস্ত্র মিছিলের সম্মুখে থেকে নেতৃত্ব দেন সবুজ মিয়া।এলাকাবাসীর ভাষ্যমতে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে নেতাদের নাম বিক্রি করে সবুজ মিয়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রাখতো। তারা বলছেন, আওয়ামী লীগের আমলে এলাকাবাসীর ওপর চরম জুলুম-নির্যাতন চালাতেন তিনি। প্রাণ ভয়ে অনেক পরিবার গ্রাম ছাড়া ছিলেন।এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সবুজ মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট ছিল। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকেয়া ভাড়ার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্ট সিলগালা
বকেয়া ভাড়ার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্ট সিলগালা

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় যমুনা সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত একটি রিসোর্ট বকেয়া ভাড়ার কারণে সিলগালা করেছে প্রশাসন।বৃহস্পতিবার Read more

Guide du bonus sans dépôt madcasino sur mobile et application
Guide du bonus sans dépôt madcasino sur mobile et application

Guide pratique du madcasino no deposit bonus Vous êtes amateur de jeux en ligne et vous cherchez à tester un Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা এড়াতে বাঁশ দিয়ে সতর্কবার্তা
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা এড়াতে বাঁশ দিয়ে সতর্কবার্তা

ঢাকা-বরিশাল মহাসড়কে কয়েক দিনের হালকা ও ভারী বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা নিজ Read more

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স
এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে ফ্রান্স। এছাড়া ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে  স্বীকৃতি দিতে পারে Read more

জাভার কয়েকটি স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে অসুস্থ অন্তত ৩৬৫
জাভার কয়েকটি স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে অসুস্থ অন্তত ৩৬৫

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার স্রাগেন শহরে কয়েকটি স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে অন্তত ৩৬৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দূষিত Read more

প্রয়োজনে বিশ্বকাপে ‘গ্রুপ’ বদলের দাবি বিসিবির!
প্রয়োজনে বিশ্বকাপে ‘গ্রুপ’ বদলের দাবি বিসিবির!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ না খেলার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা আইসিসির প্রতিনিধি দলের কাছে স্পষ্ট করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন