পটুয়াখালী জেলার বাউফল-ঢাকা মহাসড়কের আফছেরের গ্রেজ এলাকায় ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এ সময় ১০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।যাত্রীরা জানিয়েছেন, চেয়ারম্যান পরিবহনটি ১১ জন যাত্রী নিয়ে বাউফল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি উপজেলার আফছেরের গ্রেজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।যাত্রীদের অভিযোগ, বাউফল-বগা সড়কটি অপ্রতুল সরু। তবুও গাড়ির চালকরা বেপরোয়া ভাবে চলাচল করে। বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এদের নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিক বলেন, ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্তানের আর্তনাদে বারবার জ্ঞান হারাচ্ছেন পারভেজের মা
সন্তানের আর্তনাদে বারবার জ্ঞান হারাচ্ছেন পারভেজের মা

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২২) হত্যার ঘটনায় তার পরিবারে চলছে শোকের মাতম। সন্তানের শোকে পারভেজের Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৪ ইসরায়েলি নিহত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৪ ইসরায়েলি নিহত

ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার রাতে সর্বশেষ এসব হামলায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। Read more

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ৫
নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ৫

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা'র দরবার শরীফে হামলা নিয়ন্ত্রণের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

দ্রুতগতিতে মাত্র ১৫ মিনিট হাঁটলেই বাড়বে আয়ু
দ্রুতগতিতে মাত্র ১৫ মিনিট হাঁটলেই বাড়বে আয়ু

হাঁটার উপকারিতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ভালো মেজাজ, হৃদযন্ত্রের স্বাস্থ্য, ওজন নিয়ন্ত্রণ, পেশি শক্তিশালীকরণ—সবকিছুতেই হাঁটার ভূমিকা অনন্য। তবে Read more

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে দিগন্ত উন্মোচনের আশা রাষ্ট্রদূতের
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে দিগন্ত উন্মোচনের আশা রাষ্ট্রদূতের

আগামী মাসে প্রধান উপদেষ্টা ড. মু. ইউনুসের মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে দূ'দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌছবে বলে মন্তব্য করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন