গত বছর আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব ছাড়েন সভাপতি নাজমুল হাসান পাপন। পরবর্তীতে সংস্থাটির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ। তবে ৯ মাস দায়িত্ব পালনের পর তাকেও সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।সম্প্রতি নিউইয়র্কভিত্তিক টেলিভিশন ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের টকশোতে ফারুককে বিসিবি থেকে সরানো নিয়ে মুখ খোলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, ক্রিকেটের চেয়ে কীভাবে পরবর্তী বিসিবি নির্বাচনে বিজয়ী হওয়া যায়; সেদিকেই বেশি মনোযোগ ছিল ফারুকের। আর সেজন্যই তাকে বিসিবি সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া গত বিপিএলে দুটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে সৃষ্ট বিতর্কের জন্যও উপদেষ্টা দায় দিয়েছেন ফারুককে। ফারুকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ‘ভালো’ উল্লেখ করে তিনি বলেছেন, ক্রিকেটকে ব্যর্থতার হাত থেকে বাঁচাতে বিসিবির নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে।এবার ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিসিবি’র সাবেক সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টার পরামর্শেই বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার তোড়জোড় শুরু করেছিলেন তিনি। দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারুক বলেন, ‘ওনার (ক্রীড়া উপদেষ্টা) অফিস থেকেই তখন আমাকে নির্বাচনের জন্য “গো এহেড” দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, আমি নির্বাচনে অংশ নিলে তাদের কোনো সমস্যা নেই, আমি যেন নির্বাচনের প্রস্তুতি নিই। পরে হয়তো তারা উপলব্ধি করেছে, আমি তাদের স্বার্থ দেখব না। তাই সরিয়ে দিয়েছে।’নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার কার্যালয়ের ‘পরামর্শ’ পাওয়ার পর ফারুকও প্রাথমিক প্রস্তুতি নিতে শুরু করেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘হুট করে তো নির্বাচন করা যায় না! আমাকে আগে কোথাও থেকে কাউন্সিলর হতে হবে। সে জন্য একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। কাজেই আমি যদি নির্বাচন নিয়ে কারও সঙ্গে সলাপরামর্শ করিও, সেটাকে অন্যায় বলা যাবে না। কারণ, কাউন্সিলর না হলে আমি নির্বাচন করতে পারব না।’তবে তাঁর দাবি, ‘এটুকু নিশ্চয়তা আমি দিতে পারি—বোর্ড সভাপতি থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে আমি কাউকে বলিনি যে আমার একটা ক্লাব লাগবে বা আমাকে কাউন্সিলর করুন।’বিপিএল বিতর্ক নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করে ফারুক বলেন, ‘এই দায় কেন একা আমাকে নিতে হবে? টুর্নামেন্ট চলাকালে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা কতটা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন, তা খতিয়ে দেখা উচিত।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে জীবেশ বাড়ৈ নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে।বুধবার (০৯ জুলাই) সকালে Read more

ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি অমান্য করায় জরিমানা
ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি অমান্য করায় জরিমানা

নির্বাচনী আচরণবিধি অমান্য করে প্রচারণা চালানোর কারণে পাবনার ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা Read more

ঢাকার পল্লবীতে কমিউনিটি সেন্টারে আগুন
ঢাকার পল্লবীতে কমিউনিটি সেন্টারে আগুন

রাজধানীর পল্লবী এলাকার বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভবনটির ৬ তলায় আগুনের সুত্রপাত Read more

১ জুন বাজারে আসছে নতুন নোট
১ জুন বাজারে আসছে নতুন নোট

গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১ জুন Read more

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার Read more

২৯ বলে ১০ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন কক্স
২৯ বলে ১০ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন কক্স

ইংল্যান্ডে দ্য হান্ড্রেডে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন ইংলিশ ব্যাটার জর্ডান কক্স। ওভাল ইনভিনসিবলসের হয়ে মাত্র ২৯ বলে ৮৬ রানে অপরাজিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন