মৌসুম শুরুর আগে শক্তি বাড়াতে তিজ্জানি রেইন্ডার্সও রায়ান চেরকিদের দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে মৌসুম শুরুর ম্যাচে জ্বলে উঠেছেন দুজনই। উলভারহ্যাম্পটনের বিপক্ষে দারুণ জয়ে শিরোপা পুনরুদ্ধার মিশন শুরু করেছে ম্যানচেস্টার সিটি।শনিবার (১৬ আগস্ট) মলিনাক্স স্টেডিয়ামে স্বাগতিক উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটির পক্ষে আর্লিং হলান্ড জোড়া গোল করেন। তিজ্জানি রেইন্ডার্স ও বদলি নামা রায়ান চেরকি বাকি গোল দুটি করেন।প্রতিপক্ষের মাঠে আধিপত্য দেখিয়েছে ম্যানসিটি। ম্যাচের প্রায় ৫৯ শতাংশ সময় বল সিটিজেনদের পায়েই ছিল। ১৫টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে পেপ গার্দিওলার দল। অন্যদিকে স্বাগতিকরা ৯টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে।আগের দিন লিভারপুল-বোর্নমাউথ ম্যাচে স্মরণ করা হয়েছিল প্রয়াত দিয়োগো জটাকে। আজ সিটি-উলভারহ্যাম্পটন ম্যাচের আগে নানা আয়োজনে স্মরণ করা হয় তাকে। অলরেডদের আগে উলভসদের হয়েই খেলতেন এই প্রয়াত পর্তুগিজ।ম্যাচের ২৪ মিনিটে উলভসরা আগে জালে বল পাঠায়। কিন্তু মার্শাল মানেৎসির সেই গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।৩৪ মিনিটে ডেডলক ভাঙেন আর্লিং হলান্ড। পরের ৪ মিনিটের মধ্যে আরেক গোল করে চালকের আসনে বসে যায় সিটি।ম্যাচের প্রথম গোলটির পেছনে বড় অবদান রেইন্ডার্সের। এসি মিলান থেকে এই মৌসুমেই সিটিতে যোগ দেওয়া এই মিডফিল্ডার প্রতিপক্ষের একজনকে কাটিয়ে দারুণ ফ্লিকে বক্সে বল দেন। ডানে থাকা রিকো লুইস বল পাস দেন হলান্ডকে। দূরের পোস্ট দিয়ে অনায়াসে বল জালে পাঠান এই নরওয়েজিয়ান।এই গোলের রেশ না থাকতেই প্রিমিয়ার লিগে অভিষেকেই গোলদাতার তালিকায় নাম লেখেন রেইন্ডার্স। অস্কার ববের বাড়ানো বল ছুটে গিয়ে প্রথম স্পর্শেই জালে পাঠান এই ডাচ মিডফিল্ডার।দ্বিতীয়ার্ধে ফের ব্যবধান বাড়ান হলান্ড। ৬১ মিনিটে রেইন্ডার্সের পাস ছুটে গিয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান এই নরওয়েজিয়ান। প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৬ ম্যাচে ১০ গোল করলেন হলান্ড।৭৩ মিনিটে হলান্ডকে তুলে চেরকিকে নামান গার্দিওলা। এরপর গোল করতে এই ফরাসি সময় নিয়েছেন মাত্র ৭ মিনিট।নিকো ও’রেইলিকে ব্যাকফ্লিকে বল দিয়ে এগিয়ে যান চেরকি। এরপর ফিরতি বল ডি-বক্সের বাইরে থেকেই জোরাল শটে জালে পাঠান তিনি। প্রিমিয়ার লিগে অভিষেকেই গোল পেলেন এই ২১ বছর বয়সী।এদিকে, দিনের অন্যান্য ম্যাচে ব্রাইটন ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে এবং নিউক্যাসল ইউনাইটেড অ্যাস্টন ভিলার সঙ্গে গোলশূন্য ড্র করেছে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’
‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’

চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল Read more

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎস্পন্দন: প্রধান উপদেষ্টা
চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎস্পন্দন: প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎস্পন্দন বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, দেশের অর্থনীতিকে যদি পরিবর্তন করতে হয়, Read more

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ
প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

প্রাইম ব্যাংক পিএলসিতে ‘এইচআর বিজনেস পার্টনার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০২ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে Read more

অজ্ঞানপার্টির ডিম খেয়ে টাকা–মোবাইল খোয়ালেন এমপি প্রার্থী
অজ্ঞানপার্টির ডিম খেয়ে টাকা–মোবাইল খোয়ালেন এমপি প্রার্থী

ঢাকা থেকে নিজ জেলায় ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান। এ ঘটনায় তিনি Read more

ইইউতে পোশাক রপ্তানিতে চীনের চেয়ে পিছিয়ে বাংলাদেশ
ইইউতে পোশাক রপ্তানিতে চীনের চেয়ে পিছিয়ে বাংলাদেশ

চলতি বছরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে পোশাক রপ্তানির দৌড়ে চীন ও বাংলাদেশ কাছাকাছি অবস্থানে ছিল। বছরের প্রথম চার মাসে বাংলাদেশের Read more

যশোরে হারিয়ে যেতে বসেছে খেজুরের রসের ঐতিহ্য
যশোরে হারিয়ে যেতে বসেছে খেজুরের রসের ঐতিহ্য

পৌষ ও মাঘ মাস এলেই যশোরের গ্রামাঞ্চলে খেজুরের রস ও গুড়ের মৌসুম শুরু হতো। শীতের সকালে গাছের মাথা থেকে টুপটাপ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন