যশোরে আইনী জটিলতায় বছরের পর বছর বন্ধ রয়েছে টেকাসেতুর নির্মাণ কাজ। চলাচলের জন্য বিকল্প পথে তৈরি করা কাঠের ব্রিজ ভগ্নদশায় রয়েছে। ফলে দুই উপজেলার লাখ লাখ মানুষের চলাচলে ভোগান্তির শেষ নেই। সংশ্লিষ্টরা বলছেন, মামলা নিষ্পত্তির পর সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে।জানা গেছে, মণিরামপুর ও অভয়নগর উপজেলার সীমান্তবর্তী টেকারঘাটে ১০৮০ সালে প্রথম টেকাসেতু নির্মাণ করা হয়। দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখতে সেতুটি নির্মাণ করা হয়েছিল। পুরাতন সেতুটি ভেঙে ২০২১ সালের ১৩ অক্টোবর নতুন করে সেতু নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সেতু নির্মাণ কাজ চলমান থাকা অবস্থায় সেতুর উচ্চতা কম থাকায় এবং নদীবন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র না থাকার কারণে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন। যথাযথ নিয়ম মেনে কাজ করতে হাইকোর্ট নির্দেশনা জারি করেন। যে কারণে ঠিকাদার কাজ বন্ধ করে দেয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর খুলনা বিভাগীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৮ কোটি ৫৫ লাখ ৭৩ হাজার টাকা ব্যয় নির্ধারণ করে দরপত্র আহ্বান করা হয়। কাজটি সাড়ে ১১ ভাগ নিম্নদরে ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ (প্রাঃ) লিমিটেড এবং শামীম এন্টার প্রাইজ (জেভি) কাজটি পায়। কাজটি ৭ কোটি ৫৭ লাখ ২৮ হাজার ৫০৭ টাকায় চুক্তি করেন। কার্যাদেশ অনুযায়ী ২০২১ সালের ১৩ অক্টোবর কাজটি শুরু হয়ে ২০২৩ সালের ৭ মার্চ শেষ হওয়ার কথা। কিন্তু কাজ যথা সময়ে শেষ না হওয়ায় ২০২৪ সালে ১৯ জানুয়ারি পর্যন্ত সময় বর্ধন করা হয়। ইতিমধ্যে সেতুর ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। ঠিকাদারকে এ পর্যন্ত ৬ কোটি ৩৪ লাখ ২২ হাজার ৩১৭ টাকা বিল প্রদান করা হয়েছে।সরেজমিনে দেখা গেছে, টেকা সেতুর নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইনবোর্ডসহ কোনো মালামাল সেখানে নেই। অসমাপ্ত সেতুর পাশে একটি কাঠের তৈরি বিকল্প ব্রিজ দিয়ে ছোট যানবাহন ও মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। যে কোন মুহূর্তে সেতুটি ভেঙে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।সেতু সংলগ্ন টেকেরেঘাট বাজারের ওষুধ বিক্রেতা দেবু চন্দ্র দাস জানান, আইনি জটিলতায় সেতুর কাজ বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে দুই উপজেলার মানুষ। সেতু চালু হলে তাদের ব্যবসাও ভালো হবে। এখন ব্যবসায় মন্দাভাব।পাঁচাকড়ি গ্রামের ইজিবাইক চালক কেরামত আলী গাজী ক্ষোভের সাথে জানান, দীর্ঘদিন ধরে ব্রিজ নির্মাণের কাজ বন্ধ রয়েছে। যাত্রী নিয়ে বিকল্প পথে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। কেননা যে কোন মুহূর্তে কাঠের তৈরি বিকল্প ব্রিজটি ভেঙে যেতে পারে।অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম জানান, সেতু নির্মাণ কাজ শুরুর পর চলাচলের জন্য একটি কাঠের ব্রিজ করা হয়েছিল। সেটারও এখন ভগ্নদশা। আইনি জটিলতা কাটিয়ে সেতুর নির্মাণ কাজ দ্রুত শুরু করার দাবি এই জনপ্রতিনিধির।মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু জানান, সেতুর কাজ শেষ না হওয়ায় দুই উপজেলার বাসিন্দাদের সীমাহীন কষ্ট ভোগ করতে হচ্ছে। দ্রুত কাজ সম্পন্ন করার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।রিটকারী ইকবাল কবির জাহিদ জানান, ছয় মাসের মধ্যে উচ্চতা ও প্রশস্ততা বৃদ্ধি করে কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আদালতের দেওয়া সময় শেষ হয়ে গেছে। অথচ এলজিইডি কিছুই করেনি। এখন এলজিইডি হাইকোর্টের নির্দেশ মেনে ব্যবস্থা গ্রহণ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।মোজাহার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ও শামীম এন্টার প্রাইজের ঠিকাদার মতিয়ার রহমান জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকায় কাজ বন্ধ রয়েছে। নির্দেশ পেলে কাজ শুরু করা হবে।যশোর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান জানান, আইনি জটিলতা শেষ হলে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললো যুক্তরাষ্ট
পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললো যুক্তরাষ্ট

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বলে Read more

নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে না ইজতেমা
নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে না ইজতেমা

সরকারি নির্দেশনা অনুযায়ী, টঙ্গীর ইজতেমা মাঠে জমায়েত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাবলিগ জামাত। এরই মধ্যে খুরুজের জোড় উপলক্ষে ইজতেমা মাঠে Read more

সুনামগঞ্জে দুই সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় গরু জব্দ
সুনামগঞ্জে দুই সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জে দুটি উপজেলা সীমান্ত এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা ৩২টি গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। এর Read more

ভূঞাপুরে ৫৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ভূঞাপুরে ৫৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী স্কুল রোড থেকে দীর্ঘ ২৫ বছর পর ৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) Read more

পত্রিকা: ‘সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমছে, বিপরীতে মাদ্রাসায় ভর্তি বেড়েছে’
পত্রিকা: ‘সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমছে, বিপরীতে মাদ্রাসায় ভর্তি বেড়েছে’

জুলাই সনদ নিয়ে খবর তো থাকছেই, এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থা ও অন্যান্য খবর নিয়ে আজ বাংলাদেশের প্রধান পত্রিকাগুলো শিরোনাম করেছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন