যুক্তরাষ্ট্র গাজার নাগরিকদের জন্য সব ধরনের ভিজিটর ভিসা স্থগিত করেছে। শনিবার (১৬ আগস্ট) স্টেট ডিপার্টমেন্ট জানায়, সাম্প্রতিক কিছু আবেদন প্রক্রিয়া নিয়ে ক্ষোভ ও বিতর্কের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এখন থেকে “সম্পূর্ণ ও সূক্ষ্ম পর্যালোচনা” করা হবে। খবর আল জাজিরা।ঘটনার সূত্রপাত শুক্রবার, যখন ট্রাম্পপন্থি ডানপন্থি কর্মী লরা লুমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, গাজার শরণার্থী পরিচয়ে কয়েকজন ফিলিস্তিনি এ মাসে সান ফ্রান্সিসকো ও হিউস্টন হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। তিনি পরে মিসৌরিতেও নতুন আগমনের অভিযোগ তোলেন এবং দাবি করেন, কয়েকজন মার্কিন সিনেটর ও কংগ্রেস সদস্য তাকে ক্ষোভের বার্তা পাঠিয়েছেন।টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান চিপ জানান, তিনি বিষয়টি নিয়ে অনুসন্ধান করবেন। ফ্লোরিডার র‌্যান্ডি ফাইন এই প্রবেশকে “জাতীয় নিরাপত্তার ঝুঁকি” বলে আখ্যা দেন।শনিবার স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা দেয়, “গাজা থেকে আসা ব্যক্তিদের ভিসা প্রদান প্রক্রিয়া” স্থগিত করা হচ্ছে যতক্ষণ না সাম্প্রতিক “কিছু সীমিত মেডিকেল-মানবিক ভিসার আবেদন” সংক্রান্ত তদন্ত শেষ হচ্ছে। তবে কতজন ভিসাধারী যুক্তরাষ্ট্রে এসেছেন, তা প্রকাশ করা হয়নি।রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে ফিলিস্তিনি অথরিটি ট্রাভেল ডকুমেন্টধারীদের ৬৪০টি মার্কিন ভিসা দেয়া হয়েছিল। এর মধ্যে বি১/বি২ ক্যাটাগরির ভিসা থাকায় অনেক ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে পারতেন।লরা লুমার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “ট্রাম্প প্রশাসনের কাছ থেকে কত দ্রুত ফল পাওয়া যায়, তা বিস্ময়কর।” তবে তিনি আবারও লেখেন, দেশে “অনুপ্রবেশের সঙ্কট” আরও বেশি করে তুলে ধরা দরকার।এই সিদ্ধান্ত এসেছে এমন সময়ে যখন ইসরায়েল গাজায় হামলা আরও তীব্র করেছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২২ মাসে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৬১ হাজার ৮২৭ জনে। জাতিসংঘ সতর্ক করেছে, খাদ্য সংকট, অপুষ্টি ও রোগব্যাধির কারণে দুর্ভিক্ষজনিত মৃত্যু বেড়ে চলেছে।এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা শহর দখলের চেষ্টা চালাচ্ছেন, যার অংশ হিসেবে লক্ষাধিক ফিলিস্তিনিকে জোর করে তথাকথিত ‘কনসেন্ট্রেশন জোনে’ সরে যেতে বাধ্য করা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়
ধামইরহাটে হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

নওগাঁর ধামইরহাটে চাকরি জীবনের শেষদিনে এসে এক প্রধান শিক্ষককে হাতির পিঠে চড়ে রাজকীয় বিদায় দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। সুসজ্জিতভাবে সাজানো একটি Read more

বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই: ফখরুল
বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই: ফখরুল

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দুষ্কৃতকারীদের Read more

দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভোটার যে দুই আসনে
দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভোটার যে দুই আসনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনায় সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। আর সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে।গাজীপুর-২ Read more

মোহনগঞ্জে প্রতিবেশী চাচার ঘর থেকে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
মোহনগঞ্জে প্রতিবেশী চাচার ঘর থেকে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জে প্রতিবেশী চাচার ঘর থেকে অন্তিম নামের দুই বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে Read more

কল্যাণময় জীবনের জন্য দোয়া পছন্দ করতেন আল্লাহর রাসুল
কল্যাণময় জীবনের জন্য দোয়া পছন্দ করতেন আল্লাহর রাসুল

একজন মুসলমানের যেমন দুনিয়াদার হওয়ার সুযোগ নেই, শুধু দুনিয়ার জীবন-সর্বস্ব চিন্তা ভাবনা, কাজকর্ম করার সুযোগ নেই, দুনিয়াবিরাগী হওয়ার শিক্ষাও ইসলাম Read more

‘অন্তর্বর্তী সরকারের আমলে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল’
‘অন্তর্বর্তী সরকারের আমলে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল’

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন