রাজশাহী নগরীর একটি বাড়িতে অভিযান চালিয়ে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় মুনতাসিরুল আলম অনিন্দ্যকে আটক করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) ভোর থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ওই বাড়িতে অভিযান শুরু হয়। পরে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।জানা গেছে আটক  মুনতাসিরুল আলম অনিন্দ্য মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাটকুর ছেলে। অনিন্দ্য সেখানে ‘ডক্টর ইংলিশ’ নামের ওই প্রতিষ্ঠান চালান। এর আগেও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল। অভিযানে ওই প্রতিষ্ঠান থেকে দুটি বিদেশী এয়ার গান, একটি রিভলবার, সঠিক কর্টিজ, এয়ারগান শিশা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ৬ টি, জিপিএস একটি, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এন আই ডি, মনিটর ছয়টি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি ও মদের বোতল ৩৫টি উদ্ধার করেছে।এ অভিযানের বিষয়ে দুপুর পর্যন্ত সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ সম্পর্কে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেন, ‘যৌথবাহিনীর অভিযান চলছে। সেনাবাহিনী ব্রিফিং করলে সাংবাদিকেরা ওই বিষয়ে তথ্য জানতে পারবেন। থানায় মামলা হওয়ার পর আমরা এ ব্যাপারে কিছু বলতে পারব।’তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি সন্দেহে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতার স্বপ্ন পূরণ হবে চব্বিশের চেতনা বাস্তবায়নের মাধ্যমে: ইবি উপাচার্য
স্বাধীনতার স্বপ্ন পূরণ হবে চব্বিশের চেতনা বাস্তবায়নের মাধ্যমে: ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, মূলত চব্বিশের যে রক্ত, সেই রক্তের মাধ্যমে আবার আমরা শপথ গ্রহণ Read more

দেবীগঞ্জে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর, আহত ৬
দেবীগঞ্জে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর, আহত ৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক্টর ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আলামিন ইসলাম (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় Read more

বিপিএলের স্থগিত হওয়া দুই ম্যাচের নতুন সূচি প্রকাশ
বিপিএলের স্থগিত হওয়া দুই ম্যাচের নতুন সূচি প্রকাশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঙ্গলবারের দু’টি ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম Read more

ফিলিস্তিনি বন্দী নির্যাতনের অভিযোগে ইসরায়েলি প্রসিকিউটর গ্রেপ্তার
ফিলিস্তিনি বন্দী নির্যাতনের অভিযোগে ইসরায়েলি প্রসিকিউটর গ্রেপ্তার

ফিলিস্তিনি বন্দীর ওপর দখলদার ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার পর ইসরায়েলি পুলিশ দেশটির সেনাবাহিনীর সাবেক এক প্রসিকিউটরকে গ্রেপ্তার করেছে। মেজর Read more

চট্টগ্রামে করোনায় আবারও মৃত্যু, সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে
চট্টগ্রামে করোনায় আবারও মৃত্যু, সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক Read more

হঠকারী হবেন না, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন: প্রধান উপদেষ্টা
হঠকারী হবেন না, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন: প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর সবাইকে ধৈর্য ধারণ ও সংযমের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন