ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সংঘর্ষে জড়িয়েছে দুই গোষ্ঠীর লোকজন। উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে দুই গোষ্ঠীর অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।সংশ্লিষ্টরা বলছেন, আধিপত্য নিয়ে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এর সঙ্গে সম্প্রতি যুক্ত হয় সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে দুই গোষ্ঠীর লোকদের কথা কাটাকাটি। এর জেরে শনিবার সকালে সংঘর্ষে জড়ায় তারা।তাত্ক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপুর গ্রামের দুই যুবকের মধ্যে ফেসবুকে কথা কাটাকাটি হয়। এর জেরে গত ১৪ জুলাই মৃত সুরত আলীর ছেলে আরজু মিয়া ও তাহার মেয়ে আকলিমা বেগমের উপর অতর্কিত হামলা করে প্রতিপক্ষরা। এরপর থেকে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে। শনিবার সকালে ওই গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির কয়েকশত লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার বলেন, ‘অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।’এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানসামায় সোনালি স্বপ্ন, সূর্যমুখীর হাসিতে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য
খানসামায় সোনালি স্বপ্ন, সূর্যমুখীর হাসিতে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

দিনাজপুরের খানসামা উপজেলায় এখন এক ভিন্ন রকম দৃশ্য চোখে পড়ে। ভোরের সূর্য উঠতেই আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগাড় গ্রামের মাঠজুড়ে ফুটে থাকা Read more

রেকর্ড দামের পর কমেছে স্বর্ণের দাম
রেকর্ড দামের পর কমেছে স্বর্ণের দাম

দীর্ঘদিন রেকর্ড দামে থাকার পর দুবাইয়ে স্বর্ণের বাজারে নেমেছে ঠাণ্ডা হাওয়া। আন্তর্জাতিক বাজারে মূল্য পতনের প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। আজ শুক্রবার Read more

১৩ দিনের বিরতি শেষে সংসদ অধিবেশন শুরু
১৩ দিনের বিরতি শেষে সংসদ অধিবেশন শুরু

টানা ১৩ দিনের বিরতি শেষে আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক।রবিবার (২৯ মার্চ) বিকাল ৩টায় ডেপুটি স্পিকার Read more

গাছ কাটতে গিয়ে শ্রমিক নিহত
গাছ কাটতে গিয়ে শ্রমিক নিহত

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা  ইউনিয়নের কাউনিয়ারচর মাষ্টার পাড়ায়  গাছ কাটার সময় আরেক গাছের  সাথে ধাক্কা লেগে গাছ থেকে পড়ে Read more

হঠাৎ গভীর রাতে আগুনে কেঁপে উঠল শেবাচিম, দুই রোগীর মৃত্যু
হঠাৎ গভীর রাতে আগুনে কেঁপে উঠল শেবাচিম, দুই রোগীর মৃত্যু

হঠাৎ গভীর রাতের নীরবতা ভেঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল।মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় মেডিসিন Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন