পাকিস্তান সীমান্তবর্তী ইরানের দক্ষিণ-পূর্বে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ইরান পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, পুলিশ এবং সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গুলিবিনিময়ের সময় একজন কর্মকর্তা আহত এবং একজন নিহত হন। আইএসএনএ সংবাদ সংস্থাও মারাত্মক বন্দুকযুদ্ধের খবর জানিয়েছে।আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনী এবং বেলুচ সংখ্যালঘু বিদ্রোহী, চরমপন্থি গোষ্ঠী ও মাদক পাচারকারীদের মধ্যে প্রায়শই সহিংসতার ঘটনা ঘটে।সিস্তান-বেলুচিস্তানে একটি বৃহৎ জাতিগত বেলুচ জনগোষ্ঠী বাস করে। ইরানের শিয়া সংখ্যাগরিষ্ঠের বিপরীতে যাদের বেশিরভাগই সুন্নি মুসলিম। ফার্স জানিয়েছে, বন্দুকযুদ্ধে হামলাকারীরাও আহত হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর ধাওয়ায় তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।সাম্প্রতিক বছরগুলোতে ওই অঞ্চলে থাকা জৈশ আল-আদল গোষ্ঠী একাধিক হামলার দাবি করেছে। গোষ্ঠীটি ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল (তিন দেশের সিস্তান-বেলুচিস্তান অঞ্চল) থেকে পরিচালিত হয়। ইরানের অভ্যন্তরেও তারা সক্রিয় রয়েছে।স্থানীয় গণমাধ্যমের মতে, রবিবার সিস্তান-বেলুচিস্তানে একটি হামলা চালিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে জৈশ আল-আদল। এছাড়া গত ২৬ জুলাই একই প্রদেশের একটি আদালত ভবনে চালানো হামলায় কমপক্ষে ছয়জন নিহত হন। ওই হামলারও দায় স্বীকার করে গোষ্ঠীটি।সূত্র: আরব নিউজআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক
মুন্সিগঞ্জে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে সাথী বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার স্বামী Read more

৫ ব্যাংকের গ্রাহকদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক
৫ ব্যাংকের গ্রাহকদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের অ্যাকাউন্ট নতুন গঠিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক'-এ স্থানান্তরের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।পাশাপাশি আমানতকারীরা তাদের নামে স্ব Read more

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সংস্কার দিয়েই যাত্রা শুরু হয়েছিল বিএনপি’র। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা কর্মসূচিই ছিল, স্বাধীন বাংলাদেশের প্রথম সংস্কার ভাবনা— Read more

‘গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট করা দরকার’
‘গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট করা দরকার’

গুলশানের চাঁদাবাজির ঘটনায় সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা, তা স্পষ্ট করা দরকার। জনগণের সামনে তুলে ধরা দরকার বলে মন্তব্য করেছেন Read more

কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেফতার ৪
কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেফতার ৪

মঙ্গলবার (২৭ মে) ভোরে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে Read more

ফের নির্বাচিত হলেন নেপালের জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি
ফের নির্বাচিত হলেন নেপালের জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি

নিজ রাজনৈতিক দলের সদস্যদের ভোটাভুটিতে আবারও দলের প্রধান নির্বাচিত হয়েছেন জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন