চিকিৎসার নামে অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগীদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। একইসঙ্গে চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন কোনভাবেই মধ্যস্বত্বভোগীর ভূমিকায় অবতীর্ণ না হন। শনিবার (১৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে এসব বলেন তিনি।ড. আসিফ নজরুল বলেন, মানুষ ভারত-থাইল্যান্ডে চিকিৎসা নিতে চায় না। সঠিক চিকিৎসা সেবা দেয়ার সক্ষমতা বাংলাদেশের আছে বলেও তিনি মন্তব্য করেন।তিনি অভিযোগ করেন, রোগীদের নির্দিষ্ট ওষুধ কোম্পানির ওষুধ কেনার জন্য চাপ দেওয়া হচ্ছে। এ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বিশ্বের কোন দেশে চিকিৎসকের সময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য বরাদ্দ থাকে? চিকিৎসকেরা কি ওষুধ কোম্পানির প্রতিনিধি নাকি দালাল?’ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, তার বাড়ির এক সহকারী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মাত্র কিছু সাধারণ সমস্যা নিয়েও ১৪টি টেস্ট করতে বাধ্য হন। এতে অতিষ্ঠ হয়ে পরে সে ঢাকার বাইরে চিকিৎসা নেয়, যেখানে এত পরীক্ষা প্রয়োজন হয়নি।এছাড়া হাসপাতালের চিকিৎসা সেবা নিয়েও অভিযোগ তোলেন আইন উপদেষ্টা। বলেন, ‘একজন নার্স যদি ১২ হাজার টাকা বেতন পায়, তবে সে কীভাবে মেজাজ ঠিক রেখে ভালো সেবা দেবে?’ এ সমস্যা সমাধানে হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে সাত বছরের শিশুকে হত্যা করে পালালো সৎ মা
সিরাজগঞ্জে সাত বছরের শিশুকে হত্যা করে পালালো সৎ মা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে মাত্র সাত বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে। নিহত Read more

১১ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
১১ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে ৯৮ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় Read more

১১ জানুয়ারি: নামাজের সময়সূচি
১১ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৭ পৌষ ১৪৩২ বাংলা, ২১ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

বাঘাইছড়িতে জেলা পরিষদ সদস্য দেবপ্রসাদকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি
বাঘাইছড়িতে জেলা পরিষদ সদস্য দেবপ্রসাদকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।বৃহস্পতিবার Read more

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপে ভারত, জাতিসংঘের তদন্ত শুরু
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপে ভারত, জাতিসংঘের তদন্ত শুরু

ভারতের কর্তৃপক্ষ সম্প্রতি ৪০ রোহিঙ্গাকে সাগরে ছুড়ে ফেলে মিয়ানমারে ফিরতে বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে Read more

বেসরকারি খাতে যাচ্ছে ‘নগদ’, বিনিয়োগকারীর খোঁজে সরকার
বেসরকারি খাতে যাচ্ছে ‘নগদ’, বিনিয়োগকারীর খোঁজে সরকার

মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) নগদকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিষ্ঠানটির জন্য বিনিয়োগকারী খুঁজতে আগামী সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন