আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালীন, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে। পুতিন যখন এলমেনডর্ফ-রিচার্ডসন ঘাঁটিতে অবতরণ করে লাল গালিচা ধরে মঞ্চের দিকে এগোচ্ছিলেন, তখন আকাশে উড়ে যায় মার্কিন বি-২ স্পিরিট স্টেলথ বোমারু বিমানসহ আরও কয়েকটি যুদ্ধবিমান।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, দুই রাষ্ট্রপ্রধান যখন পাশাপাশি হাঁটছেন, তখন তাদের মাথার ওপর দিয়ে উড়ে যায় বিশাল আকৃতির স্টেলথ বিমানটি। পুতিন তখন এক ঝলক তাকান আকাশের দিকে। বিশ্লেষকরা বলেছেন, এই বিমান উড্ডয়ন ছিল রাশিয়াকে একটি সুক্ষ্ম বার্তা দেওয়ার কৌশল।বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমানগুলোর একটি হচ্ছে বি-২ স্পিরিট। এর প্রতিটির মূল্য প্রায় ২.১ বিলিয়ন ডলার। ১৯৮০–র দশকে উৎপাদন শুরু হয়। অত্যন্ত ব্যয় বহুল হওয়ার কারণে এখন পর্যন্ত মাত্র ২১টি বিমান তৈরি করেছে যুক্তরাষ্ট।বি-২ বোমারু বিমান অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ভেদ করতে এবং শক্তপোক্ত লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাতে সক্ষম।  বিমানটির গোপন প্রযুক্তি এমনভাবে তৈরি যে, শত্রুর রাডারে এটি ধরা পড়ে না। বলা হয়, এর রাডার প্রতিচ্ছবি একটি ছোট্ট পাখির মতো অর্থাৎ কার্যত অদৃশ্য। চলতি বছর জুনে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় চালানো হামলায় ব্যবহৃত হয়েছিল এই বিমানগুলো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হয় এবং ইতিমধ্যেই হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। বৈঠকের ঠিক আগে রাশিয়া নতুন অগ্রগতি দেখিয়েছে। তিন ঘণ্টার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘চুক্তি তখনই হবে, যখন সত্যিই চুক্তি হবে।’ অন্যদিকে পুতিন বৈঠককে ‘গভীর ও কার্যকর’ হিসেবে বর্ণনা করেন এবং জানান, রাশিয়া আন্তরিকভাবে ইউক্রেন যুদ্ধ শেষ করতে চায়, তবে তাদের কিছু যৌক্তিক উদ্বেগ বিবেচনা করতে হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষীপুরে মাদকাসক্ত বাবার হাতে মেয়ে খুন
লক্ষীপুরে মাদকাসক্ত বাবার হাতে মেয়ে খুন

বিশ্ব শিশু দিবসের দিনেই লক্ষ্মীপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে মাদকাসক্ত এক বাবা নিজের Read more

নির্বাচনের সময়সীমা ৩০ জুন পেরোবে না: প্রেস সচিব
নির্বাচনের সময়সীমা ৩০ জুন পেরোবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন ৩০ জুনের ওই পাড়ে যাবে না। এতে বিভিন্ন দলের নেতারা সন্তোষ প্রকাশ Read more

হাড় কাঁপানো শীতে বোরো আবাদে ব্যস্ত চাষি
হাড় কাঁপানো শীতে বোরো আবাদে ব্যস্ত চাষি

যশোরের কেশবপুরে হাড় কাঁপানো শীতের মধ্যেও চাষিরা বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন। চাষিরা বলছেন, উপযুক্ত সময়ে ধানের চারা Read more

যশোরে মামলায় আটকে আছে ব্রিজ নির্মাণ, চলাচলে দুর্ভোগ
যশোরে মামলায় আটকে আছে ব্রিজ নির্মাণ, চলাচলে দুর্ভোগ

যশোরে মামলা জটিলতায় ৩ বছর ধরে বন্ধ রয়েছে ব্রিজ নির্মাণের কাজ। পাশে নির্মাণ করা বাঁশের সাকোর অবস্থা জরাজীর্ণ। ফলে মানুষের Read more

মির্জাপুরে ছাগলকাণ্ডে আসামির বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, গ্রেপ্তার ৩
মির্জাপুরে ছাগলকাণ্ডে আসামির বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের মির্জাপুরে আসামির বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল এলাকা থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন