সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে ধলাই নদীর পূর্বপাড় থেকে তাদের গ্রেফতার করা হয়।এর আগে, সাদাপাথর লুটের ঘটনায় অজ্ঞাত ২ হাজার জনকে আসামি করা হয়। শুক্রবার রাতে মামলা দায়ের করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব।মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতিকারী গত বছরের ৫ আগস্টের পর থেকে গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি হতে অবৈধ এবং অননুমোদিতভাবে কোটি টাকার পাথর লুটপাট করছে। যারা এই ঘটনায় জড়িত, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।এতে আরও বলা হয়, সরকারি গেজেটভুক্ত কোয়ারি থেকে এ ধরনের লুট বা চুরি খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪(২)(ঞ) এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩(১)-এর সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৭৯ ও ৪৩১ ধারার অপরাধও সংঘটিত হয়েছে।উল্লেখ্য, সিলেট থেকে লুট হওয়া আনুমানিক ১ লাখ ঘনফুট পাথর এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, এক বছরে সিলেট থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য: প্রেস সচিব
জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জামায়াতে ইসলামীর শৃঙ্খলা ও সততার সুনাম সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য। দলটির আমির Read more

হিলিতে সড়ক সংস্কারের অনিয়ম, তদন্তে দুদক
হিলিতে সড়ক সংস্কারের অনিয়ম, তদন্তে দুদক

দিনাজপুরের হিলিতে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সড়ক সংস্কারের অনিয়ম তদন্তে নেমেছে দুদকের একটি দল।সোমবার (১৫ সেপ্টেম্বর) Read more

গবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন
গবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সামিউল ইসলাম মুন্নার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা অভিযোগ উল্লেখ করে Read more

বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ

বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা Read more

বরিশাল শহর পরিচ্ছন্নতার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি
বরিশাল শহর পরিচ্ছন্নতার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন নগরীর প্রতিটি ওয়ার্ডের বর্জ্য অপসারণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণের দাবিতে সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার Read more

উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির সম্পর্ক নেই: নাহিদ
উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির সম্পর্ক নেই: নাহিদ

অন্তর্বর্তী সরকারে যে ২ ছাত্র উপদেষ্টা (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) রয়েছেন, তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তারা যদি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন