যশোরের শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিল স্থানীয় বিএনপির কতিপয় নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বিএনপির কতিপয় নেতা-কর্মী ইউপি চেয়ারম্যানকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তার অপসারণের দাবি করেন তারা। তবে ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন জানান, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির কতিপয় নেতাকর্মীরা এ কাজ করেছে। জানা গেছে, শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন আওয়ামী লীগের সমর্থক। ২০২১ সালের ২৮ নভেম্বরের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে প্রথমবার ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০১৬ সালের জুন মাসে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ টিংকুর কাছে পরাজিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেও তিনি গত এক বছর স্বাভাবিকভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় বিএনপির কতিপয় নেতা-কর্মী কায়বা ইউনিয়ন পরিষদে এসে ইউপি চেয়ারম্যান আলতাব হোসেনের অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকে। এরপর তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ সময় উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমানের ভাতিজা সোহেলসহ ১৫/২০ জন। কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন বলেন, আলতাব চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে তাকে ইউনিয়ন পরিষদে আসতে বাধা দিয়েছে। তার কক্ষে কেউ তালা ঝুলিয়ে দেয়নি। তিনি নিজেই ইউনিয়ন পরিষদে আসছেন না। সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বলেন, চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। যারা তালা ঝুলিয়েছে তারা তাকে কিছু জানায়নি। তিনি আরো বলেন, কতিপয় ব্যক্তির কারণে দলের সুনাম নষ্ট হবে এমন কাজ তিনি সমর্থন করেন না। কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন বলেন, সকালে ইউনিয়ন পরিষদে যাওয়ার আগেই আমি জানতে পারি আমার কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে, আমাকে ইউনিয়ন পরিষদে বসতে দেয়া হবে না। আমি ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে সর্বস্তরের জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই। মূলত আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এ কাজটি করছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলানো আছে, পরিষদে চেয়ারম্যান ছিলেন না। পরে ইউনিয়ন পরিষদের সচিবকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। যদি আইনশৃঙ্খলার অবনতির মতো ঘটনা ঘটে তাহলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধনু নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক জনের মরদেহ উদ্ধার
ধনু নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে বরযাত্রীবাহী স্পিডবোট ডুবে নারীশিশুসহ চারজনের নিখোঁজের ২২ ঘণ্টা পর এষা মনি নামের পাঁচ বছরের শিশুর মরদেহ Read more

নবীগঞ্জে যুবতীর আত্মহত্যা
নবীগঞ্জে যুবতীর আত্মহত্যা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে জুলেখা বেগম (৩৫) নামে এক যুবতী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর (পালের Read more

মার্কিন শুল্ক আমাদের ‘বড় ঝুঁকিতে’ ফেলতে যাচ্ছে: ফখরুল
মার্কিন শুল্ক আমাদের ‘বড় ঝুঁকিতে’ ফেলতে যাচ্ছে: ফখরুল

মার্কিন বাণিজ্য শুল্ক বাংলাদেশকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৬ Read more

শ্রীপুরে নারীকে মারধর করে গর্ভপাতের অভিযোগ
শ্রীপুরে নারীকে মারধর করে গর্ভপাতের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে সালমা আক্তার নামে এক নারীকে মারধর করে গর্ভপাত ও মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব ঘটনার সুষ্ঠু Read more

অনশনরত তারেক রহমানের পাশে দাঁড়ালেন রিজভী
অনশনরত তারেক রহমানের পাশে দাঁড়ালেন রিজভী

আমজনতার দলের নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমানের পাশে দাড়িঁয়ে বিএনপির পক্ষে সংহতি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার Read more

উখিয়ায় যুবদল নেতার মাদক চক্রে র‍্যাবের হানা, গ্রেপ্তার ২ নারী
উখিয়ায় যুবদল নেতার মাদক চক্রে র‍্যাবের হানা, গ্রেপ্তার ২ নারী

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রতিদিনই এখানে প্রকাশ্যে চলছে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের বেচা–বিক্রি। মাদক ব্যবসায় অমিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন