মালয়েশিয়ায় ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই দুই বাংলাদেশির নাম মামুন আলী এবং রেফাত বিশাত।শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার আদালতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা বারনামা।বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছেন ৩১ বছর বয়সী মো. মামুন আলী।তার বিরুদ্ধে ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ‘সাহিফুল্লা ইসলাম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় এই অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে এই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড অথবা ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।অপর অভিযুক্ত, ২৭ বছর বয়সী রেফাত বিশাতের বিরুদ্ধে গত ১০ জুলাই বিকাল ৪টা ৩০ মিনিটে লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে তার মোবাইল ফোনে আইএস সন্ত্রাসী গোষ্ঠীর পতাকার ছবি রাখার অভিযোগ আনা হয়েছে।দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় আনা এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইলের সামনে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তিনি দোভাষী নিয়োগের জন্য আগামী ১২ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।মামুন আলীর মামলায় ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়াহ আব মানাফ এবং রেফাত বিশাতের মামলায় নূর আইনিয়া রিদওয়ান রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন। তবে অভিযুক্ত ২ জনের পক্ষে কোনো আইনজীবী ছিল না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিবি পরিচালক ইয়াসির ফয়সালের পদত্যাগ
বিসিবি পরিচালক ইয়াসির ফয়সালের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিকস এন্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিসিবির সূত্রে এই তথ্য Read more

রাঙ্গামাটিতে পর্যটক হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ
রাঙ্গামাটিতে পর্যটক হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ

সদরের ফুরোমোন পাহাড়ের চূড়ায় গতকাল পর্যটকদের হেনস্তার  প্রতিবাদে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার দাবিতে  রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ Read more

বিএনপি নেতার বাড়ির সবাইকে বেঁধে ডাকাতি
বিএনপি নেতার বাড়ির সবাইকে বেঁধে ডাকাতি

নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার পরিবারের সবাইকে বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারটির দাবি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ Read more

ময়মনসিংহে দুই সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
ময়মনসিংহে দুই সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুই সাংবাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করেছেন পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী। শনিবার (২৪ মে) Read more

মাদুরোর মতো রমজান কাদিরভকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জেলেনস্কির
মাদুরোর মতো রমজান কাদিরভকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জেলেনস্কির

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো রাশিয়ার চেচেনিয়া রাজ্যের প্রেসিডেন্ট রমজান কাদভিকে অপহরণ করতে যুক্তরাষ্টকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি। রাশিয়ার Read more

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন