পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাকিল আহমেদ নামে এক এএসআই-এর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে। শাকিল আহমেদ চাটমোহর থানার এএসআই ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা এবং ৩ সন্তানের জনক। জানা গেছে, চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী মাসুরা খাতুন কয়েক মাস আগে থানায় একটি কাজে আসেন। এরপর থেকেই চাটমোহর থানায় কর্মরত এএসআই শাকিল আহমেদের সঙ্গে তার পরিচয় হয়। এই সূত্র ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জড়িয়ে পড়েন পরকীয়ায়। অতি সম্প্রতি মাসুরা খাতুন শ্বশুড়বাড়ি ছেড়ে চাটমোহর থানার পেছনে চৌধুরীপাড়া মহল্লায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেখানে প্রতিনিয়ত শাকিল আহমেদের যাতায়াত ছিল। মঙ্গলবার কুষ্টিয়ায় একটি আদালতে সাক্ষী দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। এরপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত তিনি ফেরেননি। এদিকে মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ছেলে-বৌকে না পেয়ে এবং এএসআই শাকিলের সঙ্গে পরকীয়া সম্পর্কের বিষয়টি জানার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মাসুরা ২ সন্তানের জননী। এদিকে শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়। এ ব্যাপারে জানার জন্য এএসআই শাকিলের মোবাইলে বারবার কল দিলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এএসআই শাকিল কেন থানায় উপস্থিত নেই, সেটি আগে প্রতিবেদন করা হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ
২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আজ থেকে ২৫ মার্চ Read more

মোবাইল ফোনের দাম কমতে পারে
মোবাইল ফোনের দাম কমতে পারে

মোবাইলের দাম কমিয়ে আনতে দেশে উৎপাদন ও আমদানির উভয় ক্ষেত্রেই কর ছাড় দিতে রাজি আছেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড Read more

দেওয়ানগঞ্জে ৫ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জে ৫ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ছাড়পত্রবিহীন ও অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইটভাটার মালিকদের কাছ থেকে মোট ১৫ Read more

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ২১ শিশু-কিশোর
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ২১ শিশু-কিশোর

গজারিয়া উপজেলায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ২১ শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। এমন ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন Read more

রোজি উইন্টারটনকে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা
রোজি উইন্টারটনকে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন