অভিনেত্রী শমী কায়সার জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন।কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (এডিশনাল আইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এ তথ্য জানান।জানা গেছে, ২০২৪ সালের ৫ নভেম্বর রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়।পরে রাজধানীর উত্তরা পূর্ব থানায় পৃথক দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১০ আগস্ট  হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টা মামলায় জামিন দেন। এ ছাড়া ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে ‘হত্যাচেষ্টার’ মামলায় তিনি জামিন পান। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি কারামুক্ত হয়েছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীতে কাঁপছে ত্রিশাল, উষ্ণতা খুঁজতে ফুটপাতে উপচে পড়া ভিড়
শীতে কাঁপছে ত্রিশাল, উষ্ণতা খুঁজতে ফুটপাতে উপচে পড়া ভিড়

ময়মনসিংহের ত্রিশালে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে জনপদ। প্রকৃতির এই বৈরী রূপ থেকে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর দিশেহারা মনোয়ারার পাশে ইউএনও
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর দিশেহারা মনোয়ারার পাশে ইউএনও

'স্বামী-সন্তান হারিয়ে ছোট মেয়েকে নিয়ে দিশেহারা মনোয়ারা' শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর পরিবারটির পাশে দাঁড়িয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী Read more

ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৫ শতাধিক। এতে করে অবরুদ্ধ Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ Read more

গাইবান্ধায় হঠাৎ অচেনা প্রাণীর আক্রমণে আহত ১১
গাইবান্ধায় হঠাৎ অচেনা প্রাণীর আক্রমণে আহত ১১

গাইবান্ধায় হঠাৎ করেই অচেনা প্রাণীর আক্রমণে শিশু, নারী, পুরুষসহ ১১ জন ব্যক্তি আহত হয়েছে। এর মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর Read more

চরে শীতকালীন আগাম সবজি চাষ, দাম ভালো পাওয়ায় খুশি কৃষক
চরে শীতকালীন আগাম সবজি চাষ, দাম ভালো পাওয়ায় খুশি কৃষক

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিস্তীর্ণ চর ভরে উঠেছে সবুজ সবজি ক্ষেতে। চর জুড়ে এখন বেগুন, মুলা, পালংশাক, সীম, মিষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন