ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার স্রাগেন শহরে কয়েকটি স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে অন্তত ৩৬৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দূষিত খাবারের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং প্রয়োজন হলে সরকারের পক্ষ থেকে চিকিৎসার খরচ বহন করা হবে। খবর দ্য স্ট্রেইটস টাইমসের।সম্ভাব্য দূষিত খাবারের মধ্যে ছিল হলুদের ভাত, অমলেট, ভাজা টেম্পেহ, শসা-লেটুস সালাদ, আপেলের স্লাইস এবং দুধ—যা একটি কেন্দ্রীয় রান্নাঘরে প্রস্তুত হয়ে কয়েকটি স্কুলে সরবরাহ করা হয়েছিল। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর চালু করা স্কুলভিত্তিক বিনামূল্যের খাবার কর্মসূচি জানুয়ারিতে শুরু হওয়ার পর থেকেই দেশজুড়ে একাধিক খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে, যাতে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার ফল না আসা পর্যন্ত সংশ্লিষ্ট রান্নাঘর থেকে খাবার বিতরণ বন্ধ থাকবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি
উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি

উমরা পালন একটি ফজিলতপূর্ণ বিশেষ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সঙ্গে নতুন করে বান্দার সম্পর্ক তৈরি হয় এবং গুনাহ থেকে ক্ষমা Read more

টাঙ্গাইলে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ
টাঙ্গাইলে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুরের মাহমুদনগর ইউনিয়ন উপসহকারী (ভূমি) কর্মকর্তা মো. ফরহাদ আলীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিবাদ Read more

ক্লাব বিশ্বকাপের সেমিতে পিএসজির মুখোমুখি এমবাপ্পে
ক্লাব বিশ্বকাপের সেমিতে পিএসজির মুখোমুখি এমবাপ্পে

ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ Read more

Betlabel casino: guía completa de la app y uso móvil
Betlabel casino: guía completa de la app y uso móvil

Guía práctica de betlabel casino: todo lo que necesitas saber 1. Registro y verificación en betlabel casino El primer paso Read more

শার্শা-বেনাপোলে ঈদে জমে উঠেছে আতর-টুপির বাজার
শার্শা-বেনাপোলে ঈদে জমে উঠেছে আতর-টুপির বাজার

দুইদিন পর পবিত্র ঈদুল ফিতর। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যশোরের শার্শা-বেনাপোলের বিভিন্ন বাজারের ফুটপাতে আতর, টুপি ও তসবির দোকানগুলোতে Read more

হোমনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু
হোমনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন