সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে সর্বোচ্চ ৮৯ জন ভর্তি হয়েছেন। এছাড়া, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৫ জন, ঢাকা বিভাগে ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন ও রংপুর বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৫ হাজার ৫৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত জুলাই মাসেই ১০ হাজার জন রোগী ভর্তি হয়েছেন।এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬১ জন পুরুষ ও ৪৩ জন নারী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আখাউড়ায় বিজিবির জমি দখলের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধ
আখাউড়ায় বিজিবির জমি দখলের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেলবাজার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় Read more

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম (৫) ও নাদিম (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকালে উপজেলার Read more

বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের ‘সিলিকন ভ্যালি’, নিহত ৩
বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের ‘সিলিকন ভ্যালি’, নিহত ৩

ভারতের ‘সিলিকন ভ্যালি’ হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরু ভারী বৃষ্টিপাতের পর পানির নিচে তলিয়ে গেছে। মুষলধারে বৃষ্টিপাতে শহরটির রাস্তাঘাটে পানি Read more

ঝিনাইদহে এইড ফাউন্ডেশনের প্রলোভনে দিশেহারা ২০০ পরিবার
ঝিনাইদহে এইড ফাউন্ডেশনের প্রলোভনে দিশেহারা ২০০ পরিবার

ঝিনাইদহ পৌর এলাকার ষাটবাড়িয়ায় অবস্থিত এ্যাকশান ইন ডেভলপমেন্ট (এইড ফাউন্ডেশন) এর বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে মাসিক ও ৫ বছরে Read more

গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না: নাহিদ ইসলাম
গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না: নাহিদ ইসলাম

জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'অনেকে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করার চেষ্টা করছে। আমরা নাকি নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন