জুলাই গণঅভ্যুত্থানের পর এই দেশের রাজনীতির সমীকরণ পাল্টে গেছে। মানুষ এখন অনেক সচেতন এবং প্রতিবাদী। আগের মত কেন্দ্র দখল কিংবা ৫০০  থেকে ১০০০ টাকায় ভোট কিনে এমপি হওয়ার দিন শেষ- বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।এসময় আবু হানিফ বলেন, ‘স্বাধীনতার পর থেকে কিশোরগঞ্জে অনেক বড় বড় নেতা পেয়েছে কিন্তু এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা নেতৃত্ব দিয়েছে। এই তরুণরা প্রমাণ করেছে কোন ভয়ের কাছে তারা আপোষ করে না। এই তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে।কিশোরগঞ্জের মানুষ আগামী নির্বাচনে তরুণ নেতৃত্ব কে বেচে নিবে।’তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর অর্ন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। এক বছরের পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে পারেনি। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের আটক করলেও কয়েক দিন পরই জামিনে বেরিয়ে আবার অপরাধে যুক্ত হয়।’আটককৃত এসব অপরাধীদের বিচারকরা জামিন দিয়ে দেয় উল্লেখ করে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় বহনকারী আইনজীবীরা। এছাড়াও এই সরকারের আমলে শীর্ষ অনেক সন্ত্রাসীরা জামিনে বের হয়েছে। অপরাধীদের আটকের পাশাপাশি বিচার নিশ্চিত করা না গেলে অপরাধ কমবে না।’আবু হানিফ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ চায় ৫৪ বছরের এই রাজনীতির সংস্কৃতির পরিবর্তন হোক। বিদ্যমান কাঠামোর সংস্কার হোক।পুরোনো ব্যবস্থা এখন আর জনগণ চায় না। মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে সংস্কার করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। সংস্কার ও বিচারের দৃশ্যমান অগ্রগতি ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। সেই ফ্যাসিবাদ জনগণ আর মেনে নিবে না। এসময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি চৌধুরী, সহ সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান,প্রচার সম্পাদক মোমিন উদ্দিন জনি,গণনেতা নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সভাপতি ইমন খান,সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী,জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান প্রমুখ।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরের বজ্রপাতে কৃষক নিহত
যশোরের বজ্রপাতে কৃষক নিহত

যশোরের শার্শায় বজ্রপাতে আমির হোসেন (৪০)  নামে এক কৃষক নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে দিকে প্রবল বৃষ্টির মধ্যে  ক্ষেতে ধান Read more

অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে ধরা, পুলিশের সেই এসআই ক্লোজড
অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে ধরা,  পুলিশের সেই এসআই ক্লোজড

অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে ধরা পড়া বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করে পুলিশ লাইনসে Read more

গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রশংসা করে যা বললেন বাইডেন
গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রশংসা করে যা বললেন বাইডেন

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি জিম্মিদের মুক্তিকে স্বাগত জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  একইসঙ্গে ‘নতুনভাবে এই যুদ্ধবিরতি চুক্তি করতে Read more

ঘুষ দুর্নীতির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
ঘুষ দুর্নীতির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম—দূষিতির অভিযোগ উঠেছে। ২০২১ সালের ৩ অক্টোবর গোমস্তাপুর উপজেলা কৃষি Read more

ধামরাইয়ে ছিনতাই-চুরি-ডাকাতির প্রকোপ বেড়েছে বহুগুণ
ধামরাইয়ে ছিনতাই-চুরি-ডাকাতির প্রকোপ বেড়েছে বহুগুণ

ধামরাইয়ে রেকর্ড পরিমাণ বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ। স্থানীয় সচেতন মহলের দাবি, যথাযথ কর্তৃপক্ষের নজরদারির চরম অভাব Read more

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী সোমবার (২৩ জুন) এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন